weather ২৫.৭২ o সে. আদ্রতা ৮৩% , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনই মারা গেছেন

প্রকাশ :

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ পাঁচজনই মারা গেছেন

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের জয়দেবপুর থানার মোগলখাল এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ পাঁচজনের সবাই মারা গেছেন। সর্বশেষ রবিবার (৪ মে) রাতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১০ বছর বয়সী শিশু তানজিলা।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্য নিশ্চিত করেন।

দগ্ধদের মধ্যে ছিলেন- সিমা আক্তার (৩০), পারভিন আক্তার (৩৫) ও তার শিশু ছেলে আয়ান (১), তাসলিমা বেগম (৩০) এবং তার মেয়ে তানজিলা (১০)। সবাই একই বাসায় থাকতেন। 

ডা. শাওন বিন রহমান জানান, তানজিলার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। একইদিন সকালে মারা যান পারভিন আক্তার (৩৫), যার শরীরের ৩২ শতাংশ দগ্ধ ছিল।

এর আগে গত শনিবার (৩ মে) এক বছরের শিশু আয়ান মারা যায়। সোমবার (২৮ এপ্রিল) সকালে মারা যান সিমা আক্তার (৩০), যিনি ৯০ শতাংশ দগ্ধ হয়েছিলেন। আর মঙ্গলবার (২৯ এপ্রিল) মারা যান পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তাসলিমা বেগম (৩০), যিনি ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিলেন।

গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে জয়দেবপুরের মোগলখাল এলাকায় এই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর রাত পৌনে ১১টার দিকে দগ্ধ পাঁচজনকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

নিহত পারভীনের স্বামী মাজহারুল ইসলাম ঘটনার পর বলেছিলেন, ওই বাসায় তারা ভাড়া থাকেন। ঘটনার সময় তিনি বাইরে ছিলেন, খবর পেয়ে বাসায় যান। তিনি বলেন, যতটুকু জানতে পারছি, সিলিন্ডার থেকে ঘরের মধ্যে গ্যাস জমে ছিল। 

চুলে জ্বালাতে গেলে বিকট শব্দে ঘরের মধ্যে আগুন ধরে যায়। পরে বাড়িতে থাকা অন্যরা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পারভীন আমার স্ত্রী, আয়ান আমার ছেলে। বাকিরাও ওই বাসার ভাড়াটিয়া।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মোবাইল ব্যাংকিং কর্মীদের গাড়ি আটকে গুলি, তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ মোবাইল ব্যাংকিং কর্মীদের গাড়ি আটকে গুলি, তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন