weather ২৫ o সে. আদ্রতা ৯০% , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দিনের সফরে আজ ঢাকায় আসছেন নরওয়ের প্রতিমন্ত্রী

প্রকাশ :

দুই দিনের সফরে আজ ঢাকায় আসছেন নরওয়ের প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দুই দিনের সফরে আজ মঙ্গলবার (২০ মে) বাংলাদেশে আসছেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন প্রতিমন্ত্রী স্টাইন রেনাতে জেহিম। তার সফরে রোহিঙ্গা সংকট ও জলবায়ু পরিবর্তনজনিত উন্নয়ন সহযোগিতা আলোচনার মূল বিষয় হিসেবে প্রাধান্য পাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী জেহিম ঢাকা সফর শেষে কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাবেন। সফরকালে তিনি বাংলাদেশ সরকারের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করবেন।

ঢাকায় অবস্থানকালে তিনি সাক্ষাৎ করবেন— অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সঙ্গে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, নরওয়ের প্রতিমন্ত্রীর সফরের মূল ফোকাস হবে রোহিঙ্গা ইস্যু। এ ছাড়া জলবায়ু পরিবর্তন, উন্নয়ন সহযোগিতা এবং নরওয়ের অর্থায়নে চলমান কিছু প্রকল্প পরিদর্শন তার সফরের অংশ।

সফর শেষে আগামী বৃহস্পতিবার (২৩ মে) সকালে প্রতিমন্ত্রী জেহিম ঢাকা ত্যাগ করবেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও নরওয়ের মধ্যকার উন্নয়ন সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মোবাইল ব্যাংকিং কর্মীদের গাড়ি আটকে গুলি, তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ মোবাইল ব্যাংকিং কর্মীদের গাড়ি আটকে গুলি, তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই শান্তিতে নোবেল পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন