weather ১৯.৯৯ o সে. আদ্রতা ৭৭% , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উপদেষ্টা ফারুক ই আজমকে একহাত নিলেন গোলাম মাওলা রনি

প্রকাশ :

উপদেষ্টা ফারুক ই আজমকে একহাত নিলেন গোলাম মাওলা রনি

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
সাবেক সংসদ সদস্য ও রাজনীতিবিদ গোলাম মাওলা রনি সম্প্রতি মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজমের একটি বক্তব্যকে কেন্দ্র করে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, একজন মুক্তিযোদ্ধা হয়েও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উচ্চারণে ফারুক ই আজমের দ্বিধা প্রকাশ করা অত্যন্ত দুঃখজনক ও হতাশাব্যঞ্জক।

গোলাম মাওলা রনি বলেন, উনি যেদিন অস্ত্র হাতে নিয়েছিলেন, যেদিন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং ‘জয় বাংলা’ স্লোগানে আন্দোলিত হয়েছিলেন। সেদিন কি তিনি ড. ইউনূসের নামে স্লোগান দিয়েছিলেন? না, তিনি স্লোগান দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে। অথচ আজ তিনি সেই বঙ্গবন্ধুর নাম নিতে গিয়ে বারবার ‘শেখ মুজিব, শেখ মুজিব’ বলছেন- এত সংকোচ কেন? শুধু একটি চেয়ারের জন্য এত কিছু?

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।

রনি বলেন, ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’- এই শব্দগুলোই তো মুক্তিযুদ্ধের প্রতীক। উনি নিজেই তো এই স্লোগান দিয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও এই স্লোগান ব্যবহার করেছেন। তাই আপনি আগে শিখুন- আর যদি করতে না পারেন, তাহলে অন্তত চুপ থাকুন।

সাবেক এই সংসদ সদস্য অভিযোগ করেন, একটি পদের জন্য আজ তিনি ইতিহাসের বিপরীতে অবস্থান নিচ্ছেন। অধ্যাদেশ জারি করছেন আবার বাদ দিচ্ছেন, মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছেন। এতে করে স্পষ্ট হয়- এই অবস্থান পরিবর্তন উদ্দেশ্যপ্রণোদিত ও আত্মকেন্দ্রিক।

তিনি বলেন, আজ যা কিছু ঘটছে, সবই পরস্পরবিরোধী। একটির সঙ্গে আরেকটির কোনো মিল নেই। এসব দেখে মাঝে মাঝে মনে হয়, আমি পাগল হয়ে যাচ্ছি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চুরি করতে ব্যর্থ হয়ে গণপতির পরিবারের সবাইকে হত্যা চুরি করতে ব্যর্থ হয়ে গণপতির পরিবারের সবাইকে হত্যা সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে আটকে ১৩ শ্রমিকের মৃত্যু ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে আটকে ১৩ শ্রমিকের মৃত্যু লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি