weather ২৭.১৮ o সে. আদ্রতা ৬৫% , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত ও প্রিয়াঙ্কা চোপড়ায় মুগ্ধ হলিউড অভিনেত্রী জুলিয়ান মুর

প্রকাশ :

ভারত ও প্রিয়াঙ্কা চোপড়ায় মুগ্ধ হলিউড অভিনেত্রী জুলিয়ান মুর

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
হলিউডের নন্দিত অভিনেত্রী জুলিয়ান মুর। অস্কার, বাফটা কিংবা গোল্ডেন গ্লোবের মতো পুরস্কার রয়েছে তার ঝুলিতে। সেই মুর যখন কারো প্রশংসা করেন, সেটি বিশেষই বটে। 

এই বিশেষত্বের ভাগীদার হলেন ভারতীয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। যিনি অভিনয়গুণে প্রতিষ্ঠিত হয়েছেন হলিউডেও। 

একাধিকবার ভারতে গিয়েছিলেন মুর। একবার দেশটির দক্ষিণাঞ্চল ঘুরেছেন। সেই সফরের আগ মুহূর্তে বিমানবন্দরে দেখা হয় প্রিয়াঙ্কার সঙ্গে।

সেই ঘটনার সূত্র ধরেই প্রিয়াঙ্কার প্রশংসা করেন অভিনেত্রী। সম্প্রতি জুম-এর সাক্ষাৎকারে মুর বলেন, ‘মজার ব্যাপার কি জানেন? আমাদের দেখা হয়েছিল বিমানবন্দরে। আমি দক্ষিণ ভারতের উদ্দেশে রওনা করছিলাম। আর প্রিয়াঙ্কা যাচ্ছিল ভারতের অন্য অঞ্চলে। সম্ভবত একটি বিয়েতে অংশ নিতে। প্রিয়াঙ্কা ভীষণ মিষ্টি, অসাধারণ এক অভিনেত্রী এবং মানুষ হিসেবেও দারুণ।’

দক্ষিণ ভারতের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যবাহী স্থান ও স্থানীয় খাবারের প্রশংসাও করেন মুর। জানান, পুনরায় ওই অঞ্চলে যেতে মুখিয়ে আছেন তিনি।

১৩ জুন অ্যাপল টিভিতে মুক্তি পেয়েছে মুরের নতুন ছবি ‘ইকো ভ্যালি’। যেখানে তার সঙ্গে আছেন সিডনি সুইনি। মাইকেল পিয়ার্স নির্মিত ছবিটির প্রচারণার জন্যই জুমের সাক্ষাৎকারে অংশ নেন মুর, আর সেখানেই প্রসঙ্গক্রমে উঠে আসে প্রিয়াঙ্কা ও ভারতের কথা। 

অন্যদিকে প্রিয়াঙ্কা ব্যস্ত রয়েছেন হলিউডের সিরিজ ‘সিটাডেল’-এর দ্বিতীয় সিজন ও দক্ষিণ ভারতের নির্মাতারা এসএস রাজামৌলির একটি ছবি নিয়ে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ