weather ৩১.০৭ o সে. আদ্রতা ৫৭% , শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ মাহিরা সাভার থেকে উদ্ধার

প্রকাশ :

এইচএসসি পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ মাহিরা সাভার থেকে উদ্ধার

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
এইচএসসি পরীক্ষার জন্য বাসা থেকে বের হয়ে নিখোঁজ হওয়া মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পুলি উদ্ধার হয়েছেন। রবিবার (২৯ জুন) দিবাগত রাতে সাভার থেকে তাকে উদ্ধার করেছে র‍্যাব-৪।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪-এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি। তিনি জানান, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বেরিয়ে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পুলিকে সাভার থেকে উদ্ধার করেছে র‍্যাব-৪। আনুষ্ঠানিকতা শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, রবিবার সকাল ৮টার দিকে পরীক্ষার উদ্দেশ্যে বের হন মাহিরা। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর বাসায় ফেরেননি।

পরিবার সূত্রে জানা যায়, রবিবার দুপুর ১টার দিকে তার পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মাহিরা বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিতে যায়। সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন, মাহিরা এদিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিতই হননি।

এ ঘটনায় সন্ধ্যার দিকে মাহিরার পরিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর থেকেই তার খোঁজে তৎপরতা শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে আটক ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন আর নেই ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন আর নেই অটোরিকশাচালক সুমন তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন অটোরিকশাচালক সুমন তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কাঁপল পানামা সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্পে কাঁপল পানামা মোবাইল ব্যাংকিং কর্মীদের গাড়ি আটকে গুলি, তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ মোবাইল ব্যাংকিং কর্মীদের গাড়ি আটকে গুলি, তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ