weather ১৯.৯৯ o সে. আদ্রতা ৭৭% , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৩০ আগস্ট ঢাকায় আসবেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

প্রকাশ :

৩০ আগস্ট ঢাকায় আসবেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দুই দিনের সফরে আগামী ৩০ আগস্ট ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তার সফরে অভিবাসন ইস্যু বিশেষ গুরুত্ব পাবে বলে জানান সংশ্লিষ্টরা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ৩০ আগস্ট ঢাকায় আসার কথা রয়েছে ইতালির প্রধানমন্ত্রীর। অন্তর্বর্তী সরকারের সময়ে এটি হবে ইউরোপের কোনো দেশের শীর্ষ নেতৃত্বের প্রথম ঢাকা সফর। তিনি ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন।

সংশ্লিষ্টরা জানান, ইতালির প্রধানমন্ত্রীর প্রস্তাবিত সফর নিয়ে রবিবার (২০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সফরে অভিবাসন ইস্যুতে বড় অগ্রগতি আসতে পারে। এ ছাড়া, ইতালির প্রধানমন্ত্রীর সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, ব্যবসা-বাণিজ্য, প্রতিরক্ষাসহ অন্যান্য বিষয়ে আলোচনা করার সুযোগ রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ইতালির ক্ষমতায় আসে জর্জিয়া মেলোনির সরকার। মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরে বৈধ ও নিয়মিত অভিবাসন নিয়ে ‘মাইগ্রেশান অ্যান্ড মবিলিটি’ একটি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র বলছে, গত মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসির ঢাকা সফরের সময় উভয়পক্ষ ইতালির প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা করেছেন এবং রোমের দিক থেকে জর্জিয়ার ঢাকা সফরের বিষয়ে সম্মতি জানানো হয়েছে। অন্যদিকে, বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) একটি সম্মেলনে যোগ দিতে রোম সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল।

১৯৯৮ সালে ঢাকায় এসেছিলেন ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রোদি। ওই সফর ছিল ইতালির কোনো প্রধানমন্ত্রীর প্রথম ঢাকা সফর। এখন ইতালির দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফরে আসছেন জর্জিয়া মেলোনি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চুরি করতে ব্যর্থ হয়ে গণপতির পরিবারের সবাইকে হত্যা চুরি করতে ব্যর্থ হয়ে গণপতির পরিবারের সবাইকে হত্যা সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে আটকে ১৩ শ্রমিকের মৃত্যু ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে আটকে ১৩ শ্রমিকের মৃত্যু লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি