weather ২৬.৬১ o সে. আদ্রতা ৮২% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বধূ সাজে ফের আলোচনায় ফারিয়া

প্রকাশ :

বধূ সাজে ফের আলোচনায় ফারিয়া

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া আবারো আলোচনায়। সম্প্রতি একটি মেকওভার ভিডিও প্রকাশ করে সামাজিক মাধ্যমে হৈ চৈ ফেলে দিয়েছেন নুসরাত ফারিয়া। মাত্র এক মিনিটের ভিডিওটি প্রকাশের পরই ভাইরাল হয়ে যায়।

গত বছরের জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে একটি আইনি জটিলতায় জড়িয়ে অল্প কিছুদিন জেলে ছিলেন ফারিয়া। তবে দ্রুত জামিন পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন তিনি। এখন আগের মতোই নানা অনুষ্ঠান, সাক্ষাৎকার, ফটোশুট আর প্রোমোশনাল কাজ নিয়ে সরব তিনি। এই ধারাবাহিকতাতেই মেকওভার ভিডিও প্রকাশ করে নতুন করে আলোচনায় তিনি।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দুই ভিন্ন লুকে ধরা দিয়েছেন ফারিয়া। প্রথম লুকে তাকে দেখা গেছে আকর্ষণীয় একটি লাল শাড়িতে। সাজেও ছিল রাজকীয় ছোঁয়া— ভারী গয়না, কপালে টিকলি, কানে ঝুমকা ধরনের দুল, গলায় প্রশস্ত নেকলেস, নাকে ছোট নোজ রিং আর হাতে মানানসই চুড়ি-বালা— সব মিলিয়ে লাল শাড়ির সঙ্গে তার সাজ ছিল চোখধাঁধানো।

দ্বিতীয় লুকে একেবারেই ভিন্ন ঢঙে হাজির হয়েছেন ফারিয়া। এখানে তার পরনে ছিল সাদা পোশাক, সঙ্গে হালকা ধাঁচের গয়না। কানে ঝোলানো দুল, গলায় চিকন চোকার, হাতে ব্রেসলেট আর আংটি— সব মিলিয়ে এই সাজে ছিল এক ধরনের স্নিগ্ধতা। চুলে বেণি আর মুখে মৃদু হাসি যেন তার কোমলতা আরো ফুটিয়ে তুলেছে।

ভিডিওটি ছড়িয়ে পড়তে সময় লাগেনি। প্রকাশের সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ভক্তরা ফারিয়ার সৌন্দর্যের প্রশংসায় ভাসাতে থাকেন তাকে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ