weather ১৯.৯৯ o সে. আদ্রতা ৭৭% , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পরমাণু বিজ্ঞানী শমশের আলী ইন্তেকাল করেছেন

প্রকাশ :

পরমাণু বিজ্ঞানী শমশের আলী ইন্তেকাল করেছেন

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য, পরমাণু বিজ্ঞানী অধ্যাপক এম শমশের আলী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৪ বছর।

এক শোকবার্তায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় জানিয়েছে, রবিবার (৩ আগস্ট) বাদ জোহর ধানমন্ডি-৭-এর বায়তুল আমান মসজিদে শমশের আলীর জানাজা হবে। তার সম্মানে ও শোক পালনে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে রবিবার ছুটি ঘোষণা করা হয়েছে।

২০০২ সালে বেসরকারি সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার সময়ও তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সভাপতি ছিলেন শমশের আলী। তিনি বাংলা একাডেমির একজন ফেলো এবং বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির আজীবন সদস্য এবং আমেরিকান ফিজিক্যাল সোসাইটির সদস্য ছিলেন।

শমশের আলীর জন্ম ১৯৪০ সালের ৯ নভেম্বর, কুষ্টিয়ার ভেড়ামারায়। যশোর জিলা স্কুল থেকে এসএসসি এবং রাজশাহী কলেজ থেকে এইএসসি পাস করে শমশের আলী ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পদার্থবিজ্ঞানে ১৯৫৯ সালে অনার্স এবং ১৯৬০ সালে মাস্টার্স করেন। ১৯৬১ সালে পাকিস্তান আণবিক শক্তি কমিশনে শমশের আলীর কর্মজীবন শুরু। পরে উচ্চ শিক্ষার জন্য চলে যান যুক্তরাজ্যে। ১৯৬৫ সালে ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে থিওরেটিক্যাল নিউক্লিয়ার ফিজিক্সে পিএইচডি করেন। ওই বছর দেশে ফিরে তিনি ঢাকায় আণবিক শক্তি কেন্দ্রে যোগ দেন সিনিয়র সায়েন্টিফিক অফিসার হিসেবে।

১৯৮২ সালে অধ্যাপক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে যোগ দেন শমশের আলী। ১৯৯২ সালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য হিসাবে দায়িত্ব নেন।

শমশের আলীর লেখা উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ‘পবিত্র কোরআনে বৈজ্ঞানিক ইঙ্গিত’, ‘বিজ্ঞান ও প্রযুক্তিতে মুসলিম অবদান’ ও ‘আলাদিনস রিয়েল ল্যাম্প: সায়েন্স অ্যান্ড টেকনোলজি’।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চুরি করতে ব্যর্থ হয়ে গণপতির পরিবারের সবাইকে হত্যা চুরি করতে ব্যর্থ হয়ে গণপতির পরিবারের সবাইকে হত্যা সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে আটকে ১৩ শ্রমিকের মৃত্যু ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে আটকে ১৩ শ্রমিকের মৃত্যু লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি