weather ২৭.১৮ o সে. আদ্রতা ৬৫% , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে রেকর্ড গড়লো ২ সিনেমা

প্রকাশ :

ভারতে রেকর্ড গড়লো ২ সিনেমা

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৪ আগস্ট) মুক্তি পেয়েছে তিনটি আলোচিত ছবি। পশ্চিমবঙ্গে কৌশিক গাঙ্গুলির ‘ধূমকেতু’, বলিউডে অয়ন মুখার্জির ‘ওয়ার ২’, তামিলে লোকেশ কানাগরাজের ‘কুলি’।  তিনটি ছবিই প্রথম দিনে বাজিমাত করেছে। তারমধ্যে দুটি গড়েছে রেকর্ড। 

পশ্চিমবঙ্গে রেকর্ড গড়েছে দেব-শুভশ্রী অভিনীত ‘ধূমকেতু’। এ ছবির মাধ্যমে ১০ বছর পর পর্দায় ফিরেছে এ জুটি।

ছবিটিও প্রায় ১০ বছর পুরোনো। তবে দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তনে আগ্রহের পারদ তুঙ্গে। প্রথম দিনে ছবিটি দুই কোটি রুপির বেশি আয় করেছে, যা পশ্চিমবঙ্গের ছবির ক্ষেত্রে সর্বোচ্চ। শুক্রবার (১৫ আগস্ট) সব শো হাউসফুল গেছে বলে জানিয়েছেন দেব।

এদিকে ‘ওয়ার ২’ দিয়ে প্রথমবার একসঙ্গে পর্দায় হাজির হয়েছেন হৃতিক রোশান ও দক্ষিণ ভারতীয় তারকা জুনিয়র এনটিআর। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবি হিসেবে এটি ঘিরেও দর্শকের আগ্রহ প্রবল।

প্রথম দিনে ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ৮০ কোটি রুপি। এর মধ্যে ভারতে ৫১ কোটি, যা ‘ওয়ার’ (২০১৯)-এর চেয়ে দুই কোটি কম। ছবিতে আরো আছেন কিয়ারা আদভানি, আশুতোষ রানা প্রমুখ।

অন্যদিকে ‘কুলি’র কেন্দ্রীয় চরিত্রে আছেন রজনীকান্ত। এটি তার চলচ্চিত্র জীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে ট্রিবিউট হিসেবে মুক্তি দেওয়া হয়েছে। প্রথম দিনে ছবিটির বিশ্বব্যাপী আয় ১৫১ কোটি রুপি। যা তামিল ছবির ইতিহাসে সর্বোচ্চ।

দ্বিতীয় দিনেও ছবিটি ঘিরে দর্শকের আগ্রহ বেশ। ছবিটিতে আরো আছেন নাগার্জুনা, আমির খান, শ্রুতি হাসান, উপেন্দ্র প্রমুখ।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ