weather ২৭.১৮ o সে. আদ্রতা ৬৫% , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শহিদের সঙ্গে কেন বিচ্ছেদ, জানালেন কারিনা

প্রকাশ :

শহিদের সঙ্গে কেন বিচ্ছেদ, জানালেন কারিনা

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউডের প্রেমকাহিনী মানেই যেন একেকটা সিনেমার মতো নাটকীয় বাঁক। শহিদ কাপুর আর কারিনা কাপুর, যাদের প্রেমের গুঞ্জন একসময় ছড়িয়ে পড়েছিল ইন্ডাস্ট্রিজুড়ে, তাদের বিয়ে নিয়েও স্বপ্ন দেখেছিলেন ভক্তরা। পরিবারের পক্ষ থেকেও নাকি ছিল নীরব সম্মতি।

কিন্তু হঠাৎ করেই সবকিছু ওলট-পালট হয়ে যায়। ‘জব উই মেট’-এর শুটিং চলাকালীন রাতারাতি ভেঙে যায় এই তারকা জুটির সম্পর্ক। আর তারপর থেকেই শুরু হয় গুঞ্জনের ঝড়। কেন ভাঙল এই সম্পর্ক?

সাইফের সঙ্গে বিয়ে হওয়ার পরপরই, শহিদের সঙ্গে প্রেম প্রসঙ্গে সে সময় কারিনা জানিয়ে ছিলেন, তিনি অতীত নিয়ে কথা বলতে চান না। বিশেষ করে শহিদ নিয়েই তো একেবারেই নয়। কারিনার এমন উক্তিতেই শুরু হয় জল্পনা। নিন্দুকদের মুখে নানান প্রশ্ন, কী এমন হয়েছে, যে কারিনা এই বিষয়ে মুখ খুলছেন না।

অবশেষে বহু বছর পর নীরবতা ভাঙলেন কারিনা। ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে স্পষ্ট জানালেন শহিদের সঙ্গে সম্পর্ক ভাঙার কারণ।

তার মতে, শহিদ কাপুর নিঃসন্দেহে একজন ভালো মানুষ, কিন্তু তার অতিরিক্ত ইগো-ই নাকি সম্পর্ক ভাঙার মূল কারণ। কারিনা বলেন, শহিদ বন্ধু হিসেবে দারুণ, তবে তার ইগো সেই সময় আমাদের মাঝে দূরত্ব তৈরি করেছিল।

যদিও এখন আর কোনো তিক্ততা নেই তাদের মধ্যে। কারিনার ভাষায়, শহিদের মধ্যে এখন অনেক পরিবর্তন এসেছে, ওরা ভালো থাকুক, সুখে থাকুক।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ