weather ২৪.৫৪ o সে. আদ্রতা ৮৭% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

করণ জোহরের ভগ্ন স্বাস্থ্যের কারণ জানালেন টুইঙ্কেল খান্না

প্রকাশ :

করণ জোহরের ভগ্ন স্বাস্থ্যের কারণ জানালেন টুইঙ্কেল খান্না

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
বলিউডে কথা চালু আছে পরিচালক-প্রযোজক করণ জোহর ‘ওষুধ খেয়ে’ ওজন কমিয়ে কৃশকায় হয়েছেন। আর করণ বলেন, খাওয়া কমিয়ে এই হাল হয়েছে তার। এবার অভিনেত্রী টুইঙ্কেল খান্না জানালেন আসল কারণ।

টুইঙ্কেল বলেন, করণ জোহর খাওয়া কমাতে কমাতে এক বেলায় গিছে ঠেকেছেন। ওই একবেলা তিনি নিরামিষ খান। দুগ্ধজাত খাবার ও চিনিও পুরোপুরি ছেড়েছেন।

করণের এই সময়ের ছবি দেখে কেউ কেউ শিউরে উঠছেন। পরিচালকের স্বাস্থ্য নিয়ে চিন্তিত তার অনুরাগীরাও। আনন্দবাজার লিখেছে, প্রাইমের নতুন চ্যাট শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ এর সর্বশেষ পর্বে আসেন করণ।

সেখানেই টুইঙ্কেলের রসিকতা করে করণকে বলেন, আর কত ইনজেকশন নেবে শরীরে, কত রোগা হয়ে গিয়েছ দেখ! তোমার মা কিছু বলেন না?

প্রথমে খানিক অপ্রস্তুত হলেও পরে সামলে নিয়ে করণ বলেন, না মা ওসব বলা ছেড়ে দিয়েছেন। আর আমি কার্ব খাওয়া ছেড়ে দিয়েছি।

করণ বলেন, অনেকের কাছ থেকে শুনেছি আমি নাকি রোগা হওয়ার জন্য নিয়মিত ওষুধ খাচ্ছি, ইনজেকশনও নিচ্ছি। এর কোনোটাই নয়। এক বেলা খাই। তাও পরিমাণে কম।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ