weather ১৯.৯৯ o সে. আদ্রতা ৭৭% , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

প্রকাশ :

ঢাকার বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ঢাকার বায়ুদূষণ বাড়ছে। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে বায়ুদূষণে বিশ্বের ১২৭টি নগরীর মধ্যে ঢাকার অবস্থান চতুর্থ। আজ সকাল সাড়ে আটটার দিকে ঢাকার বায়ুর মান ২২১। বায়ুর এ মানকে অস্বাস্থ্যকর বলে গণ্য করা হয়। তবে ঢাকার চেয়ে আরেক বিভাগীয় শহর খুলনার বায়ুদূষণ অনেক বেশি।

বায়ুদূষণের এই পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয়, সতর্ক করে।

বায়ুদূষণে সোমবারের মতো আজও শীর্ষে আছে ভারতের দিল্লি, স্কোর ৭৪৪। দ্বিতীয় পাকিস্তানের লাহোর, স্কোর ৪৬৩।

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বায়ুর মান দিন দিন খারাপ হচ্ছে। কোনো কোনো দিন রাজধানীকে ছাপিয়ে যাচ্ছে ঢাকার বাইরের শহরগুলোর দূষণ।

আজ সকালে দেশের উপকূলীয় অঞ্চলের নগরী খুলনার বায়ুর ২৪৪। এ নগরীর বায়ুর মান ঢাকার চেয়ে আজ অনেকটাই খারাপ। রাজধানীর চেয়ে জনসংখ্যা, শিল্প কারখানা বা যানবাহন অনেক কম থাকার পরও খুলনার বায়ুর এ অবস্থা। দেশের অন্য বিভাগীয় শহরগুলোর মধ্যে রাজশাহীতে ১৭৪, রংপুরে ১৬৭, মংমনসিংহে ১৬১, বরিশাল ও ময়মনসিংহে ১৪২ ও চট্টগ্রামে ১১৬।

রাজধানীর ছয় এলাকায় আজ বায়ুদূষণ পরিস্থিতি অনেক খারাপ। এর মধ্যে আইসিডিডিআর,বির ক্যাম্পাসে ২৬২, মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৪৭), দক্ষিণ পল্লবী (২৩৭), কল্যাণপুর (২২৭), বেচারাম দেউড়ি (২২১) এবং গুলশানের বে’জ এজ ওয়াটার (২১৯।

আজ রাজধানীর বায়ুর যে মান, তাতে অবশ্যই যেকোনো ব্যক্তিকে বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যেতে হবে। খোলা স্থানে শরীরচর্চা বন্ধ রাখতে হবে। জানালা বন্ধ রাখতে হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চুরি করতে ব্যর্থ হয়ে গণপতির পরিবারের সবাইকে হত্যা চুরি করতে ব্যর্থ হয়ে গণপতির পরিবারের সবাইকে হত্যা সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে আটকে ১৩ শ্রমিকের মৃত্যু ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে আটকে ১৩ শ্রমিকের মৃত্যু লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি