weather ১৯.৯৯ o সে. আদ্রতা ৭৭% , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো

প্রকাশ :

সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়লো

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে বাড়ল জ্বালানি তেলের দাম। ডিসেম্বরে প্রতি লিটার জ্বালানি তেলের দাম বেড়েছে দুই টাকা।

রবিবার (৩০ নভেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এটি জানানো হয়েছে। এতে বলা হয়, প্রতি লিটার ডিজেলের দাম ১০২ থেকে বাড়িয়ে ১০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। পেট্রলের দাম প্রতি লিটার ১১৮ থেকে বাড়িয়ে ১২০ টাকা ও অকটেনের দাম ১২২ থেকে বাড়িয়ে ১২৪ টাকা করা হয়েছে। আর কেরোসিনের দাম প্রতি লিটার ১১৪ থেকে বাড়িয়ে ১১৬ টাকা করা হয়েছে।

নতুন দাম ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করেছে সরকার। সে হিসেবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়।

জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকা প্রকাশ করা হয়েছে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি। এতে বলা হয়, দেশে ব্যবহৃত অকটেন ও পেট্রল ব্যক্তিগত যানবাহনে বেশি ব্যবহৃত হয়। তাই বাস্তবতার নিরিখে বিলাসদ্রব্য (লাক্সারি আইটেম) হিসেবে সব সময় ডিজেলের চেয়ে অকটেন ও পেট্রলের দাম বেশি রাখা হয়।

জ্বালানি তেলের মধ্যে উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম নির্ধারণ করছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত ফার্নেস তেলের দাম সমন্বয়ের প্রস্তাব বিইআরসির কাছে জমা আছে। আর ডিজেল, কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম নির্ধারণ করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চুরি করতে ব্যর্থ হয়ে গণপতির পরিবারের সবাইকে হত্যা চুরি করতে ব্যর্থ হয়ে গণপতির পরিবারের সবাইকে হত্যা সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে আটকে ১৩ শ্রমিকের মৃত্যু ইন্দোনেশিয়ার প্লাবিত সোনার খনিতে আটকে ১৩ শ্রমিকের মৃত্যু লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি লিবিয়া থেকে ফিরেছেন আরও ১৭৩ বাংলাদেশি