weather ২৪.৫৪ o সে. আদ্রতা ৮৭% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফিডিং আমেরিকাকে অনুদান দেবেন টেইলর সুইফট

প্রকাশ :

ফিডিং আমেরিকাকে অনুদান দেবেন টেইলর সুইফট

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
ক্যারিয়ারের শুরু থেকেই নানা দাতব্য কাজের সঙ্গে জড়িত টেইলর সুইফট। হাসপাতাল, প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে ভক্তদের বিপদে–আপদে পাশে দাঁড়ান বিশ্বসংগীতের জনপ্রিয় এই গায়িকা। এবার অলাভজনক সংস্থা ফিডিং আমেরিকাকে ১০ লাখ ডলার বা ১১ কোটি টাকা অনুদানের ঘোষণা দিলেন সুইফট। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফিডিং আমেরিকার ভেরিফায়েড ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রজুড়ে ক্ষুধার বিরুদ্ধে লড়াই করে ফিডিং আমেরিকা। ছুটির মৌসুম সামনে রেখে এই বড় অঙ্কের অনুদানের মধ্য দিয়ে আবারো মানবিক সহায়তায় নিজের ভূমিকা জোরালো করলেন তিনি।


ফিডিং আমেরিকা তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুদানের খবর জানিয়ে টেইলর সুইফটকে ধন্যবাদ জানায়। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেয়ার বাবিনো ফন্তেনোর লেখা পোস্টে বলা হয়, ‘ফিডিং আমেরিকার জন্য টেইলর সুইফটের ১০ লাখ ডলারের এই অনুদানের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। এই ছুটির মৌসুমে তার অব্যাহত সমর্থন আমাদের মনে করিয়ে দেয়—ক্ষুধা দূর করতে আমরা একসঙ্গে হলে কত কিছু সম্ভব। যারা ক্ষুধার মুখোমুখি, তাদের পাশে দাঁড়িয়ে আমরা নিশ্চিত করতে পারি, এই ছুটির সময়ে এবং তার পরেও যেন প্রতিটি পরিবারের টেবিলে খাবার থাকে।’

এর আগেও ফিডিং আমেরিকাকে বড় অঙ্কের অনুদান দিয়েছেন টেইলর সুইফট। ২০২৪ সালের অক্টোবর মাসে তিনি ৫০ লাখ ডলার অনুদান দেন হারিকেন হেলেন ও মিল্টনের পর ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোর সহায়তায়।

এ ছাড়া অতীতেও তিনি নানা মানবিক উদ্যোগে অর্থ সহায়তা করেছেন। ২০২৩–এ টেনেসিতে ঝড়ের পর প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ১০ লাখ ডলার অনুদান দেন সুইফট। গত বছরের ফেব্রুয়ারি মাসে কানসাস সিটি চিফসের সুপার বোল প্যারেডে নিহত ৪৪ বছর বয়সী এক নারীর পরিবারের জন্য দেন এক লাখ ডলার সহায়তা।


এদিকে মঙ্গলবার টেইলর সুইফট মুক্তি দিয়েছেন তার তথ্যচিত্র ‘দ্য অ্যান্ড অব অ্যান এরা’র শেষ দুটি পর্ব। তার বহুল আলোচিত দ্য ইরাস ট্যুর নিয়ে নির্মিত তথ্যচিত্রটি দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ