weather ২৬.১৪ o সে. আদ্রতা ৬৭% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ল সোনার দাম, আজ কার্যকর

প্রকাশ :

বাড়ল সোনার দাম, আজ কার্যকর

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। এবার ভরিতে দাম বেড়েছে দুই হাজার ২১৬ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে দুই লাখ ২৪ হাজার ৯৪০ টাকা।

রবিবার (৪ জানুয়ারি) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম আজ সোমবার (৫ জানুয়ারি) থেকে কার্যকর হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।

সোনার নতুন দাম— ২২ ক্যারেট : প্রতি ভরি দুই লাখ ২৪ হাজার ৯৪০ টাকা; ২১ ক্যারেট : প্রতি ভরি দুই লাখ ১৪ হাজার ৭৩৪ টাকা; ১৮ ক্যারেট : প্রতি ভরি এক লাখ ৮৪ হাজার ৫৮ টাকা ও সনাতন পদ্ধতি : প্রতি ভরি এক লাখ ৫৩ হাজার ৩২৩ টাকা। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে পাঁচ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ছয় শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

এদিকে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি পাঁচ হাজার ৫৪০ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৩০৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৫৪৯ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৩ হাজার ৩৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।  

গত মাসেই সোনার দাম দেশের ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। গত ২৯ ডিসেম্বর ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ছিল দুই লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। পরে দাম কিছুটা কমে। সর্বশেষ আজ পর্যন্ত দাম ছিল দুই লাখ ২২ হাজার ৭২৪ টাকা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন নিদাল হাসানের মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র নিদাল হাসানের মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন