weather ২৯.৮৪ o সে. আদ্রতা ৫৭% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘কোথাও যাচ্ছি না’ বলে মাঝরাতে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি

প্রকাশ :

‘কোথাও যাচ্ছি না’ বলে মাঝরাতে দেশ ছাড়লেন বিসিবি সভাপতি

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রিটার্ন টিকিট না কেটেই দেশ ছাড়ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল  বুলবুল— এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। শুরুতে তা অস্বীকার করলেও শেষ পর্যন্ত মধ্যরাতে দেশ ছেড়েছেন তিনি। খবর ইংরেজি দৈনিক ডেইলি সানের। 

রবিবার (২৫ জানুয়ারি) গভীর রাতে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। বিমানবন্দর সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

এর আগে এদিন বিকাল থেকে বুলবুল দেশ ছাড়ছেন— এমন খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায়। তখন তিনি সেসব প্রতিবেদনকে ‘মিথ্যা’ দাবি করে বলেছিলেন, বিসিবিতে কাজের চাপ থাকায় তিনি কোথাও যাচ্ছেন না।

গণমাধ্যমের সঙ্গে ফোনালাপে বিসিবি সভাপতি বলেন, ‘আমি সারাদিন অফিসে কাজ করেছি, ইনশাআল্লাহ কালকেও (সোমবার) কাজ করব। এখন অনেক কাজের চাপ। পরিবারের কাছে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। এই মুহূর্তে আমি কোথাও যাচ্ছি না।’

তিনি আরো বলেন, ‘ক্রিকেট বোর্ডে আমার বেশ কিছু কাজ আছে। সেগুলো করছি। আমি জানি না, কোথা থেকে এসব নিউজ আসে। ফলস নিউজ আমাদের সবার কাজের গতি ও বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত করে।’

তবে ওই বক্তব্য দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি দেশ ছাড়েন। বিমানবন্দর সূত্রের বরাতে ডেইলি সান জানিয়েছে, ‘বুলবুল রবিবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন।’ সূত্রটি আরো জানায়, তিনি সাধারণত দুই সপ্তাহের জন্য অস্ট্রেলিয়া যান, এবারও তেমনটাই হতে পারে।

বুলবুলের দেশত্যাগ এমন এক সময়ে হলো, যখন দেশের ক্রিকেটাঙ্গন একাধিক ইস্যুতে অস্থির সময় পার করছে। বিশ্বকাপ সংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন ধরেই উত্তপ্ত ছিল ক্রিকেটপাড়া। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় প্রতিক্রিয়া হিসেবে ভারতে খেলতে না যাওয়ার অবস্থান নেওয়ায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয় আইসিসি।

এর পাশাপাশি সদ্য সমাপ্ত বিপিএলে এক বিসিবি পরিচালকের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ ওঠে। গত পরশু পদত্যাগ করেছেন আরেক পরিচালক। আরো দুজন শিগগির পদত্যাগপত্র দিতে পারেন— এমন গুঞ্জনও রয়েছে। সব মিলিয়ে ক্রিকেট প্রশাসনে যখন টালমাটাল অবস্থা, তখন বিসিবি সভাপতির দেশ ছাড়ার ঘটনায় ধোঁয়াশা তৈরি হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বেশি দামে বিক্রি হচ্ছে তেল-চিনি, চড়া সবজি ও ডিম বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন নিদাল হাসানের মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র নিদাল হাসানের মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন