weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৯% , শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিজ ফ্ল্যাটে সিরিয়ার জনপ্রিয় ও প্রবীণ অভিনেত্রী খুন

প্রকাশ :

নিজ ফ্ল্যাটে সিরিয়ার জনপ্রিয় ও প্রবীণ অভিনেত্রী খুন

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
সিরিয়ার জনপ্রিয় ও প্রবীণ অভিনেত্রী হুদা শারাউই নিজ ফ্ল্যাটে খুন হয়েছেন। তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ( ২৯ জানুয়ারি) অভিনেত্রীর মরদেহ তার নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওইদিনই ভোর ৫টা থেকে ৬টার দিকে খুন হন হুদা শারাউই। খবর দ্য নিউ আরবের। 

এদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রভাবশালী গণমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন বলছে, ৮৮ বছর বয়সী এ অভিনেত্রীকে তার গৃহকর্মী হত্যা করেছে বলে তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে। এ ঘটনায় অভিনেত্রীর গৃহকর্মী পলাতক রয়েছেন।
 
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিনেত্রী হুদা শারাউইয়ের হত্যার তদন্ত শুরু হয়েছে। তবে তদন্তের খাতিরে এখনই বিস্তারিত তথ্য জানানো সম্ভব হচ্ছে না।
 
১৯৩৮ সালে জন্ম নেয়া অভিনেত্রী হুদা শারাউই নয় বছর বয়স থেকেই শোবিজে কাজ করা শুরু করেন। সিরিয়ার রেডিও প্রোগ্রাম বিশেষ করে ‘দ্য রুল অফ জাস্টিস’-এ অভিনয় করে জনপ্রিয়তা পান তিনি।
 
তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘বাব আল হারা’, ‘আহল এল রায়া’, ‘আহলাম আবু এল হানা’, ‘আইয়্যাম শামিয়া’, ‘আইলাত সাবাত নুজুম’ এবং ‘কিল্লাত জাওক ওয়া কাথরাত গালাবা’ ইত্যাদি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজের জিডি সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজের জিডি নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২২৫ নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২২৫ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তা বরখাস্ত পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তা বরখাস্ত বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২