weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৬১% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাফিক আইন মানতে সিসি ক্যামেরায় ডিএমপির নজরদারি জোরদার

প্রকাশ :

ট্রাফিক আইন মানতে সিসি ক্যামেরায় ডিএমপির নজরদারি জোরদার

ফাইল ছবি।

সিনিয়র রিপোর্টার
রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। 

রবিবার (১২ এপ্রিল) ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আরিফা আখতার প্রীতি এ তথ্য জানান।

ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (মিডিয়া) আরিফা আখতার প্রীতি জানান, সড়কে উল্টো পথে গাড়ি চালানো, ট্রাফিক সিগনাল অমান্য করা, নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানামা করানো ও পথচারীদের অনিয়মিত পারাপার রোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, কোনো অবস্থাতেই বিশেষ করে গুরুত্বপূর্ণ ক্রসিংগুলোতে উল্টো পথে যানবাহন চলাচল করা যাবে না।


একইসঙ্গে সোজা বা ডানে যাওয়ার গাড়িগুলোকে বাম লেনে দাঁড়িয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি না করার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া মোড় বা ক্রসিংয়ে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করানোও নিষিদ্ধ করা হয়েছে।
পথচারীদের জন্যও বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। ফুটওভারব্রিজ, আন্ডারপাস ও জেব্রা ক্রসিং ব্যবহার করে রাস্তা পারাপার করতে হবে এবং যেখানে পেডেস্ট্রিয়ান সিগনাল লাইট রয়েছে সেখানে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

ডিএমপি সূত্রে আরও জানা গেছে, এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ সিগনাল পোস্টগুলোতে আধুনিক সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করে সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী ডিজিটাল মামলা দেওয়া হবে।

আইন অনুযায়ী, ট্রাফিক সংকেত অমান্য করা বা নির্ধারিত স্থান ছাড়া রাস্তা পারাপারের ক্ষেত্রে সর্বোচ্চ এক মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা হতে পারে। নির্ধারিত স্থান ছাড়া যাত্রী ওঠানামা করালে ৫ হাজার টাকা জরিমানা এবং চালকের ড্রাইভিং লাইসেন্সে পয়েন্ট কাটা হবে। এ ছাড়া উল্টো পথে গাড়ি চালানো বা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সর্বোচ্চ তিন মাসের কারাদণ্ড বা ১০ হাজার টাকা জরিমানা হতে পারে।

ডিএমপি সব চালক ও পথচারীকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেছে।

পিপলসনিউজ/এসসি 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন নিদাল হাসানের মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র নিদাল হাসানের মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী