weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৬১% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে : রুমিন ফারহানা

প্রকাশ :

সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে : রুমিন ফারহানা

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত।

সিনিয়র রিপোর্টার
জাতীয় সংসদে জ্বালানি সংকট ও তেলের মূল্যবৃদ্ধি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। জ্বালানি পরিস্থিতি নিয়ে সরকারের অবস্থানের কঠোর সমালোচনা করে তিনি বলেছেন, জ্বালানি নিয়ে সরকার জনগণের সঙ্গে মিথ্যাচার করছে।

রবিবার (১৯ এপ্রিল) বিকালে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের অনির্ধারিত আলোচনায় তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতেই রুমিন ফারহানা বলেন, সরকারের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। রাস্তায় তেলের জন্য ৩ কিলোমিটার দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। মাঝরাত পর্যন্ত অপেক্ষা করেও চালকরা তেল পাচ্ছেন না। সরকারের যদি কোনো সংকটই না থাকে, তবে এই দীর্ঘ লাইন কেন? কেন তেলের দাম বাড়ানো হচ্ছে?

জ্বালানি সাশ্রয়ে সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, মার্কেট বা বিপণিবিতান রাত ৮টার পরিবর্তে ৭টায় বন্ধের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা অত্যন্ত অদূরদর্শী। সাধারণ মানুষ সন্ধ্যার পরেই কেনাকাটা করতে বের হয়। এছাড়া অফিস-আদালতের কর্মঘণ্টা পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েও জনমনে নানা প্রশ্ন রয়েছে।

সংসদের মাধ্যমে সরকারের কাছে সরাসরি জবাব চেয়ে রুমিন ফারহানা বলেন, আমি জানতে চাই, বর্তমানে দেশে অকটেন ও ডিজেলের প্রকৃত মজুদ কত দিনের আছে? পাম্পগুলোতে কেন পর্যাপ্ত তেল সরবরাহ করা হচ্ছে না? তেলের মজুতদারি কারা করছে এবং এর পেছনে কারা জড়িত, তা সরকারকে পরিষ্কার করতে হবে।

রুমিন ফারহানার বক্তব্য চলাকালে সরকার দলীয় সংসদ সদস্যরা হইচই শুরু করলে একপর্যায়ে তার মাইক বন্ধ করে দেওয়া হয়।

এদিকে, রুমিন ফারহানার বক্তব্য চলাকালে সরকার দলীয় সংসদ সদস্যদের ‘অঙ্গভঙ্গি’র তীব্র প্রতিবাদ জানান বিরোধী দলীয় নেতা। তিনি পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ ধরনের আচরণের নিন্দা ও প্রতিবাদ জানান।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে বিমানবন্দরে আটকে দেওয়া হলো আলোচিত মাহদী হাসানকে কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন কুমিল্লায় স্কুলছাত্রী হত্যা : জীবন বাঁচাতে ধানক্ষেতে দৌড়েছিল তাজমিন নিদাল হাসানের মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র নিদাল হাসানের মৃত্যুদণ্ডের দৃশ্য সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী