weather ২৪.৫৪ o সে. আদ্রতা ৮৭% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লবীতে শিশু হত্যা : এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ

প্রকাশ :

পল্লবীতে শিশু হত্যা : এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পল্লবীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

বৃহস্পতিবার (২১ মে) আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, এই হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে সম্পন্ন করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিবৃতি অনুযায়ী, মন্ত্রী এই মামলার দ্রুত তদন্ত নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। এই হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া সম্ভাব্য স্বল্পতম সময়ের মধ্যে সম্পন্ন করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

রাজধানীর পল্লবীতে গত মঙ্গলবার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসাকে তাদের পাশের বাসার একজন ভাড়াটিয়া জবাই করে হত্যা করে।

অভিযুক্ত ব্যক্তি- সোহেল রানা সকালে রামিসা যখন তার নিজের ফ্ল্যাট থেকে বের হয়েছিল, তখন তাকে প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে গিয়েছিল বলে জানা গেছে। পরবর্তীতে, সে মেয়েটিকে ধর্ষণ করে এবং হত্যা করে।

মেয়েটির ধড় বা খণ্ডিত দেহ খাটের নিচে পাওয়া গিয়েছিল, অন্যদিকে তার বিচ্ছিন্ন মাথাটি গোসলখানার ভেতরের একটি বালতি থেকে উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের স্ত্রী স্বপ্ন আক্তারকে আটকে রাখলেও সোহেল জানালার গ্রিল কেটে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুধবার সোহেল ঢাকার একটি আদালতের সামনে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

পিলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ