weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৯% , শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

প্রকাশ :

গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রাজধানীর কড়াইল বস্তিতে ‘সিএসএফ সেন্টার’-এর সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত/ ছবি: সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদক
গ্রাম ও শহরের সব প্রতিবন্ধী শিশুকে সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আনতে বিশেষ প্রকল্প প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর কড়াইল বস্তিতে ‘সিএসএফ সেন্টার’-এর সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘প্রতিটি শিশুর সম্ভাবনার বিকাশে প্রতিবন্ধিতা নিরূপণ, পুনর্বাসন ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা’ প্রতিপাদ্য নিয়ে কেন্দ্রটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য স্বাস্থ্যসেবা উপজেলা পর্যায়ে সম্প্রসারণে স্বাস্থ্য অধিদপ্তর একটি বৃহৎ প্রকল্প চূড়ান্ত করেছে। আগামী ৩০ জুন পাস হতে যাওয়া জাতীয় বাজেটেও প্রতিবন্ধী জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা, প্রতিবন্ধিতা নিরূপণ ও তা হ্রাসে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

তিনি বলেন, সমাজের প্রতিটি পিছিয়ে পড়া মানুষের মানবিক উন্নয়ন ও সম-অধিকার নিশ্চিত করাই প্রকৃত উন্নয়ন। সে লক্ষ্যেই সরকার নীতি, বাজেট ও সেবাব্যবস্থায় পরিবর্তন এনে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্যান্য নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে কাজ করছে।

ড. এম এ মুহিত বলেন, উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণে সীমাবদ্ধ নয়; মানবিক উন্নয়নই একটি রাষ্ট্রের প্রকৃত অগ্রগতি। সমাজে প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের প্রতি সহমর্মিতা ও সমান সুযোগ নিশ্চিত না হলে উন্নয়ন পূর্ণতা পায় না।

তিনি আরও জানান, জন্মগত বা বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের মূলধারার বাইরে না রেখে স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ নিশ্চিত করতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করছে।

প্রতিমন্ত্রী বলেন, নতুন প্রকল্পের মাধ্যমে শহর, নগর ও প্রত্যন্ত গ্রামাঞ্চলের প্রতিটি বিশেষ শিশুকে সরকারি স্বাস্থ্যসেবার আওতায় আনা হবে। দেশের প্রতিটি উপজেলায় এ বিষয়ে বিশেষ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, স্বাস্থ্যসেবার পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা নিশ্চিত করতে কাজ করছে। এ লক্ষ্যে সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে।

কড়াইল বস্তির সুবিধাবঞ্চিত শিশুদের প্রসঙ্গে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবায়দা রহমান উদ্বোধন করা ‘শিশু স্বর্গ’ কর্মসূচি সারা বছর চালু থাকবে। দেশের বিভিন্ন বিশেষায়িত হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত সিএসএফ সেন্টারে এসে প্রান্তিক শিশুদের চিকিৎসাসেবা প্রদান করবেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মুহাম্মদ রুমী, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং সিএসএফ সেন্টারের সাধারণ সম্পাদক আবু ঈসা মোহাম্মদ মঈন উদ্দিন।

পিলসনিউজ/এসসি 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজের জিডি সাত মাসে ১৫ হাজার শিশু নিখোঁজের জিডি নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২২৫ নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১২২৫ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তা বরখাস্ত পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তা বরখাস্ত বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২