weather ২৪.৫৪ o সে. আদ্রতা ৮৭% , শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ

প্রকাশ :

ভারতকে চিঠি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চায় বাংলাদেশ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ডানে বক্তব্য রাখছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। (ফাইল ছবি)

সিনিয়র রিপোর্টার
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (২০ জুলাই) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সম্প্রতি ভারত সরকারের কাছে এ চিঠি পাঠানো হয়েছে এবং এটি শুধু আসাদুজ্জামান খান কামালকে ফেরত আনার অনুরোধেই দেওয়া হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, "আসাদুজ্জামান খানের বাংলাদেশের আইনে বিচার হয়েছে। তিনি পলাতক আসামি। তাই তাকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় চিঠি আমরা দিয়েছি।"

ভারত সরকারের কাছ থেকে কী ধরনের সাড়া আশা করছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "চিঠি দেওয়া হয়েছে মাত্র। এখন তারা কী প্রতিক্রিয়া জানাবে, তা সম্পূর্ণ ভারত সরকারের ওপর নির্ভর করছে। আমরা অপেক্ষা করব এবং আশা করি, তারা ইতিবাচক সাড়া দেবে। একই সঙ্গে দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে তারা সহযোগিতা করবে।"


পিলসনিউজ/এস.সি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন সাহিত্যে নোবেল পেলেন কানাডার লেখক অ্যান কারসন ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী ছয় মাস পর মারা গেলেন রাজবাড়ীর বিথী হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ হামের উপসর্গে ৪ মৃত্যু, আক্রান্ত ১৪২৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে খুলল রামেবি উপাচার্যের তালাবদ্ধ কক্ষ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ যান্ত্রিক ত্রুটিতে যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ