weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৮৩% , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অতীত ভোলা যায় না, আবার আটকে থাকাও যায় না: দীনেশ ত্রিবেদী

প্রকাশ :

অতীত ভোলা যায় না, আবার আটকে থাকাও যায় না: দীনেশ ত্রিবেদী

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
অতীত নিয়ে আটকে থাকলে উন্নয়নকাজ হবে না বলে মনে করছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, অতীত ভোলা যায় না। তবে অতীতে আটকে থাকাও যায় না।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্থানীয় সরকারমন্ত্রী আবদুল মঈন খানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের দীনেশ ত্রিবেদী এ কথা বলেন।

এক প্রশ্নের জবাবে ভারতের হাইকমিশনার বলেন, অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বলতে চাই না। এ বিষয়ে কথা বলা উচিত নয়। বাংলাদেশের মানুষ যা ভালো বুঝবে, তাই হবে। দুই–তৃতীয়াংশ আসনে জয়ী দল ক্ষমতায়, দেশের অবস্থা তারা ভালো বুঝবে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, দ্বিপক্ষীয় এই বৈঠকে স্থানীয় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। ভারতের হাইকমিশনার তার দেশের স্থানীয় নির্বাচনের অভিজ্ঞতা শেয়ার করেছেন। স্থানীয় নির্বাচন নিয়ে তার অভিজ্ঞতা রয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, চলতি অর্থবছরে বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন হবে। এবার নির্বাচন বেশ চ্যালেঞ্জ হবে। কারণ, সরকারকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে হবে।

দীনেশ ত্রিবেদী বলেন, আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে দুই দেশের জনগণের সঙ্গে সরাসরি সম্পর্ক। এটি সব সময় থাকবে। আমি না থাকলে আরেকজন আসবেন। সিদ্ধান্ত একই থাকবে।

ভারতের হাইকমিশনার বলেন, আমরা যা সিদ্ধান্ত নিই, তার প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর। তাই সাধারণ মানুষের জন্য যা ভালো হয়, আমাদের দায়িত্ব হচ্ছে তা করা।

দীনেশ ত্রিবেদী আরও বলেন, প্রতিবেশী হিসেবে আমাদের দায়িত্ব বেড়ে যায়। আমরা সবাই সমান। কেউ বড়, কেউ ছোট নয়। স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে ৩০ মিনিটের বৈঠকে নিজে অনেক কিছু শিখতে পেরেছেন বলেও জানান দীনেশ ত্রিবেদী।

বৈঠকে এক প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, চ্যালেঞ্জ থাকবে। চ্যালেঞ্জ মাথায় রেখে এগিয়ে যেতে হবে। দ্বিপক্ষীয় এ বৈঠকে অবাধ বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে। 

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না— এমন প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী কোনো কথা বলেননি।

পিপলসনিউজ /আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ