weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭৯% , সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গান্ধীর চরিত্রে মনোজ বাজপেয়ি, ফার্স্ট লুক প্রকাশ্যে

প্রকাশ :

গান্ধীর চরিত্রে মনোজ বাজপেয়ি, ফার্স্ট লুক প্রকাশ্যে

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
পরিচালক সুধীর মিশ্রর চলচ্চিত্রে প্রথমবারের মতো মহাত্মা গান্ধীর চরিত্রে অভিনয় করছেন মনোজ বাজপেয়ি। ছবিটির ফার্স্ট লুক সম্প্রতি প্রকাশ্যে আনা হয়েছে, যেখানে স্বাধীনতাসংগ্রামী গান্ধীর চরিত্রে বাজপেয়ির অভাবনীয় রূপান্তর তুলে ধরা হয়। তার এ রূপান্তর ইতোমধ্যেই সবার দৃষ্টি আকর্ষণ করেছে।

ভারতের স্বাধীনতাসংগ্রামের এক অজানা ২১ দিনের ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে এই ঐতিহাসিক সিনেমা। ছবির শিরোনাম ও মুক্তির দিনক্ষণ এখনও জানাননি নির্মাতারা। ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’ খ্যাত নির্মাতা সুধীর মিশ্রর পরিচালনায় সিনেমাটিতে আরও অভিনয় করছেন সৌরভ শুক্লা।

‘বেনারস মিডিয়াওয়ার্কস’-এর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন অনুভব সিনহা ও নরেন্দ্র হীরাওয়াত এবং পরিবেশনায় রয়েছে এনএইচ স্টুডিওজ।

গান্ধী রূপের এই ফার্স্ট লুকের পাশাপাশি মনোজ বাজপেয়ি অভিনীত লাস্ট ম্যান ইন টাওয়ার ছবিটি আগামী ১১ সেপ্টেম্বর মুক্তির অপেক্ষায় রয়েছে।

অরবিন্দ আদিগার উপন্যাস অবলম্বনে তৈরি এই ছবিতে তার সঙ্গে প্রথমবারের মতো স্ক্রিন শেয়ার করছেন বোমান ইরানি। বেন রেখির পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন দিব্যা দত্ত।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, বন্ধ ৮ বিমানবন্দর ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, বন্ধ ৮ বিমানবন্দর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ৯৭ ডলারের কাছাকাছি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ৯৭ ডলারের কাছাকাছি সড়ক দুর্ঘটনায় আগস্টে নিহত ৪৮১, আহত ৬৬৪ জন সড়ক দুর্ঘটনায় আগস্টে নিহত ৪৮১, আহত ৬৬৪ জন বৃষ্টি ঝরবে কদিন, পাঁচদিন পর কমার আভাস বৃষ্টি ঝরবে কদিন, পাঁচদিন পর কমার আভাস আমানতের টাকা ফেরত পাওয়া শুরু সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা ফেরত পাওয়া শুরু সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের