weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৪% , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মেডিকেলে আনা দুই কারাবন্দীর মৃত্যু

প্রকাশ :

ঢাকা মেডিকেলে আনা দুই কারাবন্দীর মৃত্যু

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আনা দুই বন্দীকে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে মৃত ঘোষণা করা হয়েছে। 

কারাবন্দী দুজন হলেন মো. রফিকুল ইসলাম (৫৪) ও আব্দুর রহিম (৬০)।  এদিকে রফিকুল কোন মামলায় কারাবন্দী ছিলেন, তা জানা যায়নি। তার গ্রামের বাড়ি কুড়িগ্রামে। বাবার নাম মো. রজব আলী।

কারাগার কর্তৃপক্ষ বলছে, রফিকুল কারাগারে অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থ অবস্থায় তাকে আজ সকালে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।হাসপাতাল সূত্র  বলছে, রফিকুলকে জরুরি বিভাগে আনা হয়েছিল। পরীক্ষা–নিরীক্ষা শেষে সকাল ৯টা ২৫ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

অন্যদিকে, আব্দুর রহিমের বাবার নাম আব্দুল করিম। তিনি রাজধানীর গেন্ডারিয়া ডিআইটি প্লট এলাকায় থাকতেন। তিনিও সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। গত ৩ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলের নিউরোসার্জারি বিভাগে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

এর আগে ৭ সেপ্টেম্বর ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আলী আকবর মণ্ডল (৬৭) নামের এক কারাবন্দী মারা যান। তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। 

এর আগের দিন ৬ সেপ্টেম্বর সকাল ৭টা ২৫ মিনিট থেকে ৯টা ৫ মিনিটের মধ্যে ঢামেক হাসপাতালে তিনজন কারাবন্দীর মৃত্যু হয়েছিল। তাদেরও কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে আনা হয়েছিল। তারা হলেন আবুল বাশার (৫৮), আবদুল কাইয়ম (৬২) ও মো. শাহাদত হোসেন লিটন (৫২)।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান দুই কারাবন্দীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

গ্যাস ও বিদ্যুৎ সংকট কেটে যাবে, আশ্বাস সরকারের গ্যাস ও বিদ্যুৎ সংকট কেটে যাবে, আশ্বাস সরকারের নভেম্বরে ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন নভেম্বরে ইউপি ভোটে শুরু স্থানীয় সরকার নির্বাচন গোলাম আযমকে জুতাপেটার সেই ছবি সাঁটিয়ে প্রতিবাদ গোলাম আযমকে জুতাপেটার সেই ছবি সাঁটিয়ে প্রতিবাদ হামের উপসর্গে এক দিনে আরও ৮ মৃত্যু হামের উপসর্গে এক দিনে আরও ৮ মৃত্যু ইউপি নির্বাচন : ভোট হবে ৭ ধাপে, প্রথম ধাপ ১২ নভেম্বর ইউপি নির্বাচন : ভোট হবে ৭ ধাপে, প্রথম ধাপ ১২ নভেম্বর