weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৪% , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের বাজারে বাড়ল সোনার দাম

প্রকাশ :

দেশের বাজারে বাড়ল সোনার দাম

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালঙ্কারের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৬৯১ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে।

শ‌নিবার ( ১৯ সে‌প্টেম্বর) সকাল ১০টা থেকে সোনার এ নতুন দাম কার্যকর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, আজ সকাল ৯টায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির এক বৈঠকে এ নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৪ হাজার ৬২১ টাকা; যা শুক্রবার ছিল দুই লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।

২১ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৪ হাজার ৬৫ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা এখন থেকে বিক্রি হবে এক লাখ ৯২ হাজার ৩৯৮ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার নতুন দাম এক লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।

সোনার দামের সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম পাঁচ হাজার ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা চার হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি চার হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম তিন হাজার ২০৮ টাকা করা হয়েছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জাতিসংঘের মহাসচিব পদের প্রার্থিতা প্রত্যাহার চিলির সাবেক প্রেসিডেন্টের জাতিসংঘের মহাসচিব পদের প্রার্থিতা প্রত্যাহার চিলির সাবেক প্রেসিডেন্টের সৌদি-হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা সৌদি-হুতি সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা রাজধানীতে ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগ রাজধানীতে ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, জলাবদ্ধতায় দুর্ভোগ অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত, দাবি পুলিশের রাজধানীতে তিন বাসে আগুন, চার ককটেল বিস্ফোরণ রাজধানীতে তিন বাসে আগুন, চার ককটেল বিস্ফোরণ