weather ২১.৯৯ o সে. আদ্রতা ১০০% , শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোনার দাম একলাফে কমল ভরিতে ১১ হাজার টাকা

প্রকাশ :

সোনার দাম একলাফে কমল ভরিতে ১১ হাজার টাকা

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে সোনার দাম টানা কমছে। শুক্রবার (২০ নভেম্বর) সোনার দাম কমেছে ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৯৫৪ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সকালে সোনার এই দাম সমন্বয় করেছে। তারা জানিয়েছে, স্থানীয় বাজারে সোনার দাম কমে যাওয়ায় দাম কমানো হয়েছে। মূলত বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়ায় দেশেও সোনার দাম কমছে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমে হয়েছে দুই লাখ এক হাজার ১৪৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমে দাঁড়িয়েছে এক লাখ ৯২ হাজার ১০৬ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১০ হাজার ৯৮২ টাকা কমে হয়েছে এক লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম সাত হাজার ৩৪৮ টাকা কমে দাঁড়িয়েছে এক লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।

এর আগে বৃহস্পতিবার সোনার দাম ভরিপ্রতি কমানো হয় সর্বোচ্চ তিন হাজার ২৬৬ টাকা। তার আগে ১৮ নভেম্বর দুই হাজার ২১৬ টাকা, ১৪ নভেম্বর দুই হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর দুই হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর দুই হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর দুই হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর কমানো হয়েছিল দুই হাজার ৭৪১ টাকা। ফলে আট দফায় সোনার দাম কমেছে ২৮ হাজার ৫০৮ টাকা।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪১ বার সোনার দাম সমন্বয় করলো বাজুস। এর মধ্যে ৬৫ দফা দাম বাড়ানো হয়েছে, ৭৫ দফায় কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে।

অন্যদিকে, ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। ওই বছর ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়েছিল।

বিশ্ববাজারেও সোনার দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৫৭ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম এক দশমিক নয় শতাংশ কমে তিন হাজার ৫৫১ দশমিক ৬৮ ডলারে নেমে আসে। অথচ চলতি মাসের ৪ নভেম্বরও বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছিল চার হাজার ১০২ ডলার।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রোহিঙ্গারা কি পারবে নিরাপদে মিয়ানমারে ফিরতে রোহিঙ্গারা কি পারবে নিরাপদে মিয়ানমারে ফিরতে রোহিঙ্গা গণহত্যার রায়কে অন্যায্য বলল মিয়ানমার রোহিঙ্গা গণহত্যার রায়কে অন্যায্য বলল মিয়ানমার মজুরি বাড়ানোর সিপিডির প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি মজুরি বাড়ানোর সিপিডির প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি বড়লেখা ও গাংনী সীমান্তে ২৪ জনকে পুশইনের চেষ্টা ঠেকিয়েছে বিজিবি বড়লেখা ও গাংনী সীমান্তে ২৪ জনকে পুশইনের চেষ্টা ঠেকিয়েছে বিজিবি ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে শনিবারও ঝরতে পারে বৃষ্টি ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে শনিবারও ঝরতে পারে বৃষ্টি