weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আংটি দেখিয়ে টেইলর সুইফট বললেন, এই আমার স্বামী

প্রকাশ :

আংটি দেখিয়ে টেইলর সুইফট বললেন, এই আমার স্বামী

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
স্বামী ট্রাভিস কেলসির টাচডাউনে উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে আলোচনায় মার্কিন পপ তারকা টেইলর সুইফট। যুক্তরাষ্ট্রের কানসাস সিটি চিফসের ভিআইপি বক্স থেকে স্বামীর খেলা দেখছিলেন এই পপ তারকা। কেলস টাচডাউন করার পর টেইলর নিজের বিয়ের আংটির দিকে ইঙ্গিত করে মুখে বলেন, ‘ওই তো আমার স্বামী।’

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে ‘সানডে নাইট ফুটবল’-এ কেলসির দুর্দান্ত মুহূর্তের সাক্ষী হন টেইলর। সেদিন চিফসের জার্সির আদলে তৈরি ট্যাংক টপ ও জিনস পরেছিলেন তিনি। কেলস টাচডাউন করার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়েন টেলর। তখনই ক্যামেরায় ধরা পড়ে তার বিয়ের আংটির দিকে ইঙ্গিত করার দৃশ্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আংটির দিকে ইঙ্গিত করে টেলর বলছেন, ‘ওই তো আমার স্বামী।’

আরেকটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘সে আমার, সে আমার।’ এরপর ভিআইপি বক্সে থাকা অতিথিদের সঙ্গে আনন্দে যোগ দেন তিনি। টেলরকে অন্যদের জড়িয়ে ধরতেও দেখা যায়। পাশাপাশি উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ‘হ্যাঁ! টাচডাউন!’

ট্রাভিস কেলসির খেলা দেখতে টেলরকে নিয়মিতই গ্যালারিতে দেখা যায়। ২০২৩ সালে তাদের সম্পর্কের খবর প্রকাশ্যে আসার পর থেকে কেলসির এনএফএল ম্যাচে টেলরের উপস্থিতি আলোচনার বিষয় হয়ে উঠেছে। এবারও তার উচ্ছ্বাসের মুহূর্তটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর কয়েক দিন আগেও চিফসের একটি ম্যাচে উপস্থিত ছিলেন টেলর। সেবার তার পাশে ছিলেন অভিনেতা টম ক্রুজ। কেলসির অতিথি হিসেবে ম্যাচ দেখতে গিয়েছিলেন ক্রুজ। এর আগে ‘নিউ হাইটস’ পডকাস্টেও উপস্থিত হয়েছিলেন তিনি।

‘দ্য টুনাইট শো স্টারিং জিমি ফ্যালন’-এ হাজির হয়ে সেই ম্যাচে টেইলরের সঙ্গে তার কথোপকথনের কথাও জানিয়েছিলেন ক্রুজ। টেইলর তাকে ফুটবল সম্পর্কে অনেক কিছু শেখাচ্ছিলেন বলে জানান তিনি।

২০২৩ সালে টেলর সুইফট ও ট্রাভিস কেলসির সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। এরপর দ্রুতই তাদের প্রেমের সম্পর্ক পপ সংস্কৃতির আলোচিত বিষয়ে পরিণত হয়। ২০২৫ সালের আগস্টে তারা বাগদানের খবর জানান। পরের বছর জুলাইয়ে বিয়ে করেন তারা।

বিয়ের পরও কেলসির ম্যাচে টেলরের উপস্থিতি অব্যাহত রয়েছে। গ্যালারিতে তার উচ্ছ্বাস, স্বামীকে উৎসাহ দেওয়া এবং দুজনকে ঘিরে নানা মুহূর্ত প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবনে নানামুখী চাপ জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবনে নানামুখী চাপ হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু জ্বালানির দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: জ্বালানি প্রতিমন্ত্রী জ্বালানির দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: জ্বালানি প্রতিমন্ত্রী আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ এমপি গাজী নজরুল ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে