weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘শেষ দিনটি উপভোগ করবো আমরা’

প্রকাশ :

‘শেষ দিনটি উপভোগ করবো আমরা’

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের পর ফিফার প্রথম আন্তর্জাতিক উইন্ডোতে তিনটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বলিভিয়া, বুরকিনা ফাসো এবং বেনিনের মোকাবিলা করবে আলবিসেলেস্তেরা। এর মধ্যে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। 

আগামী ৬ অক্টোবর মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। মেসিকে বিদায় জানাতে সেই ম্যাচ অ্যাঞ্জেল স্টেডিয়ামে হাজির হবেন ডি মারিয়াও। তিনি নিজেই এই খবর নিশ্চিত করেছেন। 

ক্লাউসুরা টুর্নামেন্টে আর্জেন্টিনোস জুনিয়র্সের বিপক্ষে রোসারিও সেন্ট্রালের গুরুত্বপূর্ণ জয়ের পর মিক্সড জোনে ডি মারিয়া জানান, ৫ অক্টোবর ব্যানফিল্ডের বিপক্ষে ম্যাচ রয়েছে। তবু পরের দিন মেসির শেষ ম্যাচ দেখতে মনুমেন্তালে হাজির হবেন তিনি।

ডি মারিয়া বলেন, ‘আমাকে স্টেডিয়ামে যেতে হবে, তাই না? আমি যাবই এবং দেখব ম্যাচটা। আমরা ৫ তারিখে ব্যানফিল্ডের সঙ্গে খেলব। সুতরাং আমার থাকাই স্বাভাবিক। বাড়ি ফেরার পথে, হ্যাঁ আমি থাকবো।’

মেসির আন্তর্জাতিক অবসরে জাতীয় দলে বড় পরিবর্তন ঘটবে বলে মনে করেন ডি মারিয়া। তিনি বলেন, ‘এটা হতে যাচ্ছে কঠিন, তাই নয় কি? বহু বছর পর লিওকে ছাড়া দল। আর্জেন্টিনাকে সে সবকিছু দিয়েছে, আর্জেন্টাইনদের, পুরো বিশ্বকে। আমরা শেষ দিনটা উপভোগ করবো।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবনে নানামুখী চাপ জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবনে নানামুখী চাপ হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু জ্বালানির দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: জ্বালানি প্রতিমন্ত্রী জ্বালানির দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না: জ্বালানি প্রতিমন্ত্রী আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ এমপি গাজী নজরুল ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ও তার স্ত্রী এক দিনের রিমান্ডে