weather ২৬.৭৯ o সে. আদ্রতা ৮৬% , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তি পাচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

প্রকাশ :

মুক্তি পাচ্ছে ‘আবার হঠাৎ বৃষ্টি’

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
১৯৯৮ সালে ঈদুল আজহার দিন চ্যানেল আইয়ে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হয়েছিল ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমাটির। মুক্তির ২৮ বছর পর নতুন জুটি আরিয়ান সারোয়ার ও রাদিফা নারমিনকে নিয়ে ‘আবার হঠাৎ বৃষ্টি’ বানিয়েছেন পরিচালক কামরুজ্জামান। 

ছবিটি আগেই সার্টিফিকেশন বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

কামরুজ্জামান বলেন, ‘এ ধরনের ছবি রিমেক করাটা একটা বড় চ্যালেঞ্জ। বর্তমান সময়ের কথা মাথায় রেখে আমরা কাজটা করেছি। ছবিটি দেখার পর বাকিটা সবাই বলবেন।’

১৯৯৮ সালে মুক্তি পাওয়া ছবিটির পরিচালক ছিলেন বাসু চ্যাটার্জি। প্রধান চরিত্রে অভিনয় করেন ফেরদৌস ও প্রিয়াঙ্কা ত্রিবেদী। রিমেকে ফেরদৌসের চরিত্রে অভিনয় করেছেন আরিয়ান আর প্রিয়াঙ্কা ত্রিবেদীর চরিত্রে রাদিফা। ‘আবার হঠাৎ বৃষ্টি’–তে আরও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, ক্রিস্টানো তন্ময়, কায়েস আরজু, মৌ খান, ঝুনা চৌধুরী প্রমুখ।

আরিয়ান সারোয়ারের এটি দ্বিতীয় সিনেমা হলেও প্রধান চরিত্রে প্রথম। তিনি বলেন, ‘শুটিংয়ের আগে পুরো ছবি দেখেছি একাধিকবার। ফেরদৌস ভাইকে অনুসরণ করেছি, তবে অনুকরণ নয়। পরিচালকের নির্দেশনা ও আমার মতো করে চরিত্রটা পর্দায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তবে অভিনয়জীবনের শুরুতে এটা বড় একটা প্রাপ্তি এমন চরিত্রে অভিনয় করতে পারা।’

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার অন্যতম সফল সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’। যৌথভাবে এটি প্রযোজনা করেছিল বাংলাদেশের আশীর্বাদ চলচ্চিত্র ও ভারতের গ্রামকো ফিল্মস। নতুন সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করেছে আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ভারতের ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ ভারতের ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে বিদায়ী ভাষণে ট্রাম্পের গাজা কূটনীতিকে লজ্জাজনক বললেন মাক্রোঁ জাতিসংঘে বিদায়ী ভাষণে ট্রাম্পের গাজা কূটনীতিকে লজ্জাজনক বললেন মাক্রোঁ তারেক রহমান-এরদোয়ান বৈঠক, সম্পর্ক আরো জোরদারের প্রত্যয় তারেক রহমান-এরদোয়ান বৈঠক, সম্পর্ক আরো জোরদারের প্রত্যয় ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার কথা জানালেন শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার কথা জানালেন শেখ হাসিনা