weather ২৬.৭৯ o সে. আদ্রতা ৮৬% , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‘পেশেন্ট জিরো’ নিয়ে আসছেন টেইলর সুইফট

প্রকাশ :

‘পেশেন্ট জিরো’ নিয়ে আসছেন টেইলর সুইফট

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
মার্কিন পপতারকা টেইলর সুইফটের নতুন গান নিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে। আগামী ২৫ সেপ্টেম্বর সব ডিজিটাল প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিঙ্গেল ‘পেশেন্ট জিরো’।

সোশ্যাল মিডিয়ায় এক বার্তার মাধ্যমে টেইলর সুইফট নিজেই ভক্তদের এই সুখবর জানিয়েছেন। তিনি লেখেন, আমি অধীর আগ্রহে আপনাদের জানানোর জন্য অপেক্ষা করছিলাম যে আমার একেবারে নতুন সিঙ্গেল ‘পেশেন্ট জিরো’ ২৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে।

গানটির মুক্তি উপলক্ষে সুইফটের অফিশিয়াল ওয়েবসাইটে একটি বিশেষ প্রি-অর্ডারের সুযোগ দেওয়া হয়েছে। সেখান থেকে সীমিত সময়ের জন্য মাত্র ২৪ ঘণ্টার মধ্যে এর তিনটি লিমিটেড এডিশন সিডি অর্ডার করা যাবে।

প্রি-অর্ডার করা সিডিগুলো আগামী ১৩ অক্টোবর থেকে ক্রেতাদের কাছে পাঠানো শুরু হবে। তবে গানটির বিস্তারিত বিষয়বস্তু সম্পর্কে এখনই বিশেষ কিছু প্রকাশ করেননি এই গায়িকা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ভারতের ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ ভারতের ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু জাতিসংঘে বিদায়ী ভাষণে ট্রাম্পের গাজা কূটনীতিকে লজ্জাজনক বললেন মাক্রোঁ জাতিসংঘে বিদায়ী ভাষণে ট্রাম্পের গাজা কূটনীতিকে লজ্জাজনক বললেন মাক্রোঁ তারেক রহমান-এরদোয়ান বৈঠক, সম্পর্ক আরো জোরদারের প্রত্যয় তারেক রহমান-এরদোয়ান বৈঠক, সম্পর্ক আরো জোরদারের প্রত্যয় ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার কথা জানালেন শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যেই দেশে ফেরার কথা জানালেন শেখ হাসিনা