weather ২৭.২৮ o সে. আদ্রতা ৭৮% , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আইডিয়াল ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মাঝে মারামারি

প্রকাশ :

আইডিয়াল ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মাঝে মারামারি

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে সায়েন্স ল্যাব লাগোয়া গ্রিন রোডের মুখে এ ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

পুলিশের নিউ মার্কেট জোনের অতিরিক্ত উপকমিশনার শওকত আলী বলেন, এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কোনো আহতের খবর পাওয়া যায়নি। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

সংঘর্ষের কারণ জানতে চাইলে এ পুলিশ কর্মকর্তা বলেন, এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া বা সংঘর্ষের জন্য কোনো কারণ লাগে না। অতীতেও তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে, কিন্তু কোনো কারণ পাওয়া যায়নি।

আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা হঠাৎ আক্রমণ করে আমাদের। কী কারণে করেছে তা জানি না। আমাদের কলেজের বেশ কয়েকজন আহত হয়েছে। কয়েকজনের মাথা ফেটে গেছে।

তিনি বলেন, আমরা নতুন শিক্ষার্থী। বাসার দিকে যাচ্ছিলাম হঠাৎ করেই তারা আক্রমণ করে বসে। আমরা আমাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।

ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে ইলিয়াস বলেন, ঢাকা কলেজের বাস সাইন্সল্যাব দিয়ে যাওয়ার সময় আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী ল্যাব এইড হাসপাতালের সামনে ভাঙচুরের চেষ্টা করে। এ সময় ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় ঢাকা কলেজের তিনজন শিক্ষার্থী আহত হয়েছে।

তিনি আরো জানান, সংঘর্ষের আশঙ্কায় কলেজ প্রশাসন সকাল থেকে নিউমার্কেট ও ধানমন্ডি থানার সঙ্গে যোগাযোগ করেছে। পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছিল। আমাদের শিক্ষকদেরও পাঠানো হয়েছিল যেন শিক্ষার্থীরা সংঘর্ষ থেকে বিরত থাকে।

এর আগে ২০২৫ সালের ৯ নভেম্বর সায়েন্স ল্যাব এলাকায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর ফের সংঘাত এড়াতে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি সমঝোতা হয়েছিল।

তবে সেই সমঝোতার পরও রোববার দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটল।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত : টিআইবি দখলবাজি-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত : টিআইবি হাম উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু হাম উপসর্গে আরো ৯ শিশুর মৃত্যু নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিকের নিয়োগবঞ্চিতরা নিয়োগপত্রের দাবিতে শাহবাগে প্রাথমিকের নিয়োগবঞ্চিতরা আইডিয়াল ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মাঝে মারামারি আইডিয়াল ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের মাঝে মারামারি দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১৭ দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১৭