weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৮৩% , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আরেকটি বিশ্বকাপ জিতল স্পেন

প্রকাশ :

আরেকটি বিশ্বকাপ জিতল স্পেন

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
বিশ্ব ফুটবলে স্পেনের দাপট অব্যাহত রয়েছে। ছেলেদের সঙ্গে সমানতালে সাফল্য পাচ্ছে নারী দল। রোববার (২৭ সেপ্টেম্বর) পোল্যান্ডে ফিফা অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপে গত আসরের চ্যাম্পিয়ন উত্তর কোরিয়াকে হারিয়েছে স্পেন।

ফাইনাল ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময়েও গোলের মুখ দেখা যায়নি। পেনাল্টি শুটআউটে নির্ধারণ হয় ম্যাচের ফলাফল। গোলকিপার লাইয়া লোপেজের দুটি সেভের সৌজন্যে পেনাল্টি শুটআউটে স্পেন ৪-৩ গোলে জেতে।

লোদজে বসে এদিন ফাইনাল দেখছিলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। স্পেন ডিফেন্ডার সিলভিয়া ক্রিস্টোবাল বলেন, ‘আমি মনে করি এটা আমাদের জীবনের সবচেয়ে সুখের দিন। ছোটবেলা থেকেই আমরা এখানে আসার এবং এই বহু প্রতীক্ষিত ট্রফিটা হাতে তোলার স্বপ্ন দেখে এসেছি।’

গত দুই আসরের বিজয়ী দল মুখোমুখি হয়েছিল এবারের ফাইনালে। ২০২২ সালে জাপানকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল স্পেন। আর দুই বছর আগে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল উত্তর কোরিয়া।

২০২৪ সালের অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ফাইনালে খেলা বেশ কয়েকজন খেলোয়াড় এই ম্যাচে অংশ নিয়েছিল। সেই প্রতিযোগিতায় উত্তর কোরিয়ার কাছে পেনাল্টিতে হারের শোধ এবার কড়ায়-গণ্ডায় তুলে নিলো স্পেন।

রোববারের সাফল্যে নারীদের ফুটবলে স্পেনের সাম্প্রতিক আধিপত্য বজায় থাকল। দেশটি গত চার বছরে দুটি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ, দুটি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ও একটি সিনিয়র বিশ্বকাপ শিরোপা জিতেছে। পুরুষ ফুটবলেও রয়েছে একই সাফল্যের প্রতিফলন। তারা বর্তমান বিশ্ব ও ইউরোপ চ্যাম্পিয়ন। 

পুরো টুর্নামেন্টে প্রথম দল হিসেবে কোনো গোল হজম না করেও শিরোপা হাতছাড়া করল উত্তর কোরিয়া। তাদের কোচ হান চোল-হাক বলেছেন, ‘আমাদের সব খেলোয়াড়রা কাঁদছিল এবং আমার হৃদয় সত্যি ভেঙে গেছে। আমি তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলাম। প্রধান কোচ হিসেবে আমি মনে করি তারা তাদের সেরাটা দিয়েছে। তাই আমি তাদের নিয়ে গর্বিত।’

এদিকে ২০২৪ সালে ফিফা অনূর্ধ্ব–১৭ নারী বিশ্বকাপ জিততে পারলে হয়ে যেত বিরল এক কীর্তি। নারী ফুটবলের সব ট্রফিই থাকত স্পেনের কাছে। সময় হিসাব করলে তিন মাসের মধ্যে দুটি ফিফা ট্রফি জিতল স্পেন। জুলাইয়ে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিলেন লামিনে ইয়ামালরা। এবার পোল্যান্ডে অনূর্ধ্ব–২০ নারী বিশ্বকাপও উঠল স্পেনের হাতে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন এইচএসসির পুনর্মূল্যায়ন-পুনর্নিরীক্ষণে ৩৩,৩৪৯ শিক্ষার্থীর ফল পরিবর্তন টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে সোয়া ছয় লাখ কোটি টাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ রূপপুর থেকে ফের সরবরাহ শুরু, দ্বিতীয়বার জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ্যুৎ