weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৬৯% , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কারিনা কাপুরের নেকলেসে আয়াতুল কুরসি, আইনি নোটিশ

প্রকাশ :

কারিনা কাপুরের নেকলেসে আয়াতুল কুরসি, আইনি নোটিশ

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
গয়না পরিধান ঘিরে বিতর্কে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান। দীপাবলির সাজে তার গলায় ছিল ৩০ ক্যারেটের পান্নার নেকলেস। সেই নেকলেসে খোদাই করা পবিত্র কোরআনের আয়াতুল কুরসি। আর এতেই বিপত্তি। অভিনেত্রী ও তার স্টাইলিস্ট রিয়া কাপুরকে আইনি নোটিশ পাঠিয়েছেন ভারতের কংগ্রেস নেতা আব্বাস হাফিজ।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার (১১ নভেম্বর) এই আইনি নোটিশ পাঠানো হয়। এতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সংশ্লিষ্ট ছবি, ভিডিও ও পোস্ট সরিয়ে নেওয়া, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে পবিত্র কোরআনের আয়াতের ধর্মীয় মর্যাদা ক্ষুণ্ন হয় এমনভাবে তা উপস্থাপন না করার নিশ্চয়তা চাওয়া হয়েছে।

বিতর্কের সূত্রপাত কারিনার দীপাবলির সাজের ছবি প্রকাশের পর। উৎসব উপলক্ষে জয়পুরের ডিজাইনার পুনিত বালানার তৈরি বেইজ রঙের কাফতান ও পাগড়ি পরেছিলেন অভিনেত্রী। তার গলায় ছিল বিশেষ নকশার পান্নার নেকলেস, যাতে খোদাই করা রয়েছে পবিত্র কোরআনের সূরা বাকারার ২৫৫ নম্বর আয়াত, আয়াতুল কুরসি।

কারিনার এই সাজের স্টাইলিং করেন রিয়া কাপুর। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, গয়নাটি ভোপালের সাবেক নবাব পরিবারের উত্তরাধিকারসূত্রে পাওয়া। প্রায় ২০০ বছরের পুরোনো রাজকীয় অলংকারের পাশাপাশি কারিনা পরেছিলেন ভোপালের বেগমের ৩০ ক্যারেটের পান্না, যাতে খোদাই করা রয়েছে আয়াতুল কুরসি।

গয়নাটির সঙ্গে কারিনার পারিবারিক সম্পর্কও রয়েছে। তার স্বামী সাইফ আলী খানের দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাব হামিদুল্লাহ খানের মেয়ে। তার মাধ্যমেই গয়নাটি পতৌদি পরিবারের উত্তরাধিকার হিসেবে এসেছে বলে জানানো হয়েছে।

তবে কংগ্রেস নেতা আব্বাস হাফিজের আপত্তি কারিনার পোশাক কিংবা ব্যক্তিগত পছন্দ নিয়ে নয়। তার দাবি, পবিত্র কোরআনের আয়াত লেখা গয়না প্রকাশের ক্ষেত্রে যথাযথ ধর্মীয় মর্যাদা ও সম্মান বজায় রাখা উচিত ছিল। ছবিতে গয়নাটি যেভাবে উপস্থাপন করা হয়েছে, তাতে মুসলিম সম্প্রদায়ের একাংশের মধ্যে কষ্ট ও উদ্বেগ তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।

নোটিশে উল্লেখ করা হয়েছে, কোরআনের আয়াত অলংকার হিসেবে ব্যবহারের বিষয়ে ইসলামি ধর্মীয় পণ্ডিতদের মধ্যে ভিন্নমত রয়েছে। কেউ কেউ এ ধরনের ব্যবহার এড়িয়ে চলার পরামর্শ দেন। তবে আব্বাস হাফিজ জানিয়েছেন, তিনি ব্যক্তিগত উদ্যোগে এই আইনি নোটিশ পাঠিয়েছেন, কংগ্রেস দলের পক্ষ থেকে নয়।

এখন পর্যন্ত এ বিষয়ে কারিনা কাপুর খান কিংবা রিয়া কাপুরের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি নেত্রকোনায় গ্রেপ্তার আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি নেত্রকোনায় গ্রেপ্তার নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন ও প্রযুক্তিই বড় চ্যালেঞ্জ নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন ও প্রযুক্তিই বড় চ্যালেঞ্জ কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে সড়লেন পোশাকশ্রমিকরা, যান চলাচল শুরু ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে সড়লেন পোশাকশ্রমিকরা, যান চলাচল শুরু হবিগঞ্জে ট্রাকে ডাক বিভাগের গাড়ির ধাক্কা, নিহত ৩ হবিগঞ্জে ট্রাকে ডাক বিভাগের গাড়ির ধাক্কা, নিহত ৩