weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৬৯% , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমাদের বিয়ে বৈধ ছিল না’

প্রকাশ :

‘আমাদের বিয়ে বৈধ ছিল না’

ছবি : সংগৃহীত

বিনোদন প্রতিবেদক
ছোট পর্দার আলোচিত তারকা দম্পতি আজিজুল হাকিম ও জিনাত হাকিম। তারা ১৯৯৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সম্প্রতি দাম্পত্য জীবনের ৩৩ বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে একটি ওয়েডিং কার্নিভ্যালে বর-কনের সাজে হাজির হন তারা। সেখানেই নিজেদের বিয়ে নিয়ে মজার স্মৃতিচারণা করেন দুজন।

জিনাত হাকিম বলেন, ‘আমার বিয়ে কিন্তু বৈধ ছিল না।’ এ সময় মঞ্চে জিনাতের পাশে বসা আজিজুল হাকিম হেসে ওঠেন। জিনাত তখন বলেন, ‘আজিজুল হাকিম তখন নব্বই দশকের জনপ্রিয় তারকা। সেই সময় একটি চমৎকার ঘটনা ঘটেছিল। তারা যখন বরযাত্রায় এসেছিলেন কাবিনের দিন তখন তার (আজিজুল হাকিম) পিছে পিছে একদল সাংবাদিক এসেছিলেন কাউকে কিছু না বলে। আজিজুল হাকিমও জানতেন না, তিনি ভেবেছিলেন তারা (সাংবদিকেরা) আমার গেস্ট, আমি ভেবেছিলাম, তারা উনার গেস্ট। কাজী সাহেব যখন আমি কবুল বলার পর খাতা বাড়িয়ে সাইন করতে বললেন, তখন একজন ফটোগ্রাফার বললেন, একটু থামুন। আমি ক্লিক করব। তখন আমি তো নার্ভাস। কলম থামিয়ে ছবির জন্য পোজ দিচ্ছিলাম, সিগনেচারটার আর বোধ হয় করাই হয়নি।

সেই ঘটনার বাকি অংশ বলেন আজিজুল হাকিম, ‘যেহেতু স্বাক্ষর নেই, ওই অবস্থায় আমাদের চলতে হয়েছে। পরে অবশ্য আমরা এফিডেভিড করে নিয়েছি। কিন্তু আমার মেয়ে (নাযাহ হাকিম) এবং মেয়ের জামাই শুভ (নাফিস ফুয়াদ) এটা একটু ভিন্নভাবে উপস্থাপন করে। কয়েক দিন আগে আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে বিয়ের রেজিস্ট্রেশনে আবার সাইনের আয়োজন করেছিল।’

চার দশকের বেশি সময় ধরে টিভি নাটকে অভিনয় করছেন আজিজুল হাকিম। এর আগে তিনি আরণ্যক নাট্যদলে কাজ করেছেন। আজিজুল হাকিম ১৯৮১ সালে বিটিভিতে তালিকাভুক্ত হন। ‘এখানে নোঙর’ নাটকে ছোট একটি চরিত্র দিয়ে টিভি নাটকে অভিনয় শুরু করেছিলেন তিনি। এরপর বিটিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘কোন কাননের ফুল’-এ অভিনয় করেন অলি চরিত্রে। তার বিপরীতে ছিলেন শমী কায়সার। 

মঞ্চে আজিজুল হাকিম ‘ওরা কদম আলী’, ‘ইবলিস’, ‘গিনিপিগ’, ‘আগুনমুখা’, ‘খেলা খেলা’, ‘মানুষ’সহ বেশ কিছু নাটকে অভিনয় করেছেন। ‘পদ্মা নদীর মাঝি’র মতো আলোচিত সিনেমায় অভিনয় করেছেন তিনি।

সাম্প্রতিক সময়ে ভিকি জাহেদের সিরিজ ‘আকা’ এবং রায়হান রাফীর সিনেমা ‘প্রেশার কুকার’ তাকে নতুন করে আলোচনায় এনেছে। অন্যদিকে জিনাত হাকিম একজন সুপরিচিতি নাট্যকার।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি নেত্রকোনায় গ্রেপ্তার আদালত থেকে পালিয়ে যাওয়া আসামি নেত্রকোনায় গ্রেপ্তার নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন ও প্রযুক্তিই বড় চ্যালেঞ্জ নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন ও প্রযুক্তিই বড় চ্যালেঞ্জ কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী কপ-৩১-এর পূর্ণাঙ্গ অধিবেশনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে সড়লেন পোশাকশ্রমিকরা, যান চলাচল শুরু ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক থেকে সড়লেন পোশাকশ্রমিকরা, যান চলাচল শুরু হবিগঞ্জে ট্রাকে ডাক বিভাগের গাড়ির ধাক্কা, নিহত ৩ হবিগঞ্জে ট্রাকে ডাক বিভাগের গাড়ির ধাক্কা, নিহত ৩