weather ২৭.৯১ o সে. আদ্রতা ৫৮% , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে ব্যক্তিকে পিটিয়ে হত্যা

প্রকাশ :

সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে ব্যক্তিকে পিটিয়ে হত্যা

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে শিশু চোর সন্দেহে মো. আলম শেখ (৪১) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দিবাগত রাতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) রিমন মিয়া গণমাধ্যমকে এ তথ্য জানান।

এসআই রিমন মিয়া বলেন, ঘটনার পর আলম শেখের পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরিবারের ভাষ্য, আলম শেখ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি মস্তিষ্কে স্ট্রোকে আক্রান্ত ছিলেন।

ঘটনার বিষয়ে এসআই রিমন মিয়া জানান, তিনি জানতে পেরেছেন, বুধবার রাত ১১টার দিকে আলম শেখ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের স্বজনেরা তাকে (আলম শেখ) শিশু চোর বলে সন্দেহ করেন। শিশুদের স্বজনেরা আলম শেখের কাছে তার হাসপাতালে আসার কারণ জানতে চান। কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। তখন শিশুদের স্বজনেরা ক্ষুব্ধ হয়ে আলম শেখকে টেনেহিঁচড়ে হাসপাতালে নিচে নামিয়ে বেধড়ক মারধর করতে থাকেন।

মারধরে আলম শেখের মৃত্যু হয় বলে জানান এসআই রিমন মিয়া। তিনি বলেন, ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেওয়া হয়। খবর পেয়ে শেরেবাংলা নগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়। আলম শেখের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আঙুলের ছাপ মিলিয়ে আলম শেখের পরিচয় নিশ্চিত হওয়া যায় বলে উল্লেখ করেন এসআই রিমন মিয়া। তিনি বলেন, আলম শেখ রাজধানীর রূপনগরের টিনশেড এলাকায় থাকতেন। তার পরিবারের সঙ্গে কথা বলেছে পুলিশ। পরিবার জানিয়েছে, আলম শেখ মানসিক ভারসাম্যহীন ও স্ট্রোকে আক্রান্ত ছিলেন।

শেরেবাংলা নগর থানা–পুলিশ জানিয়েছে, আলম শেখের মরদেহ নিতে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

অবরোধে সাজেকে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি অবরোধে সাজেকে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর গোলাগুলি সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে ব্যক্তিকে পিটিয়ে হত্যা সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে ব্যক্তিকে পিটিয়ে হত্যা সোনার দাম ভরিতে ১৬৯১ টাকা কমলো সোনার দাম ভরিতে ১৬৯১ টাকা কমলো অবরোধের মাঝে বিশেষ নিরাপত্তায় সাজেক ছাড়লেন ২৯৩৩ পর্যটক অবরোধের মাঝে বিশেষ নিরাপত্তায় সাজেক ছাড়লেন ২৯৩৩ পর্যটক খুলনায় যুবককে গুলি করে হত্যা, পাশে পড়ে ছিল মোটরসাইকেল খুলনায় যুবককে গুলি করে হত্যা, পাশে পড়ে ছিল মোটরসাইকেল