weather ৩৪.৮১ o সে. আদ্রতা ৪০% , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কের পাশে বসে থাকা বাসযাত্রীদের চাপা দিল লরি, নিহত ৫

প্রকাশ :

সড়কের পাশে বসে থাকা বাসযাত্রীদের চাপা দিল লরি, নিহত ৫

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের সীতাকুণ্ডে লরিচাপায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে কুমিরা ইউনিয়নের রয়েল সিমেন্ট গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন— নেত্রকোনার মদন উপজেলার সীবাশ্রম এলাকার ফাতেমা (৪০), তার ছেলে রাকিব (৬), একই এলাকার আজহারুল (৪২) এবং বড়কান্দা এলাকার আবুল হোসেন (৫০)। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, শাপলা পরিবহনের একটি বাস সোমবার রাতে চট্টগ্রাম থেকে নেত্রকোনার দিকে যাচ্ছিল। বাসটি কুমিরা ইউনিয়নের রয়েল সিমেন্ট গেট থেকে ১০০ গজ উত্তরে আসার পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। চালক গাড়িটিকে সড়কের পাশে পার্ক করে যান্ত্রিক ত্রুটি সারানোর কাজ করছিলেন। এ সময় বাসের ভেতর থেকে কিছু যাত্রী নেমে সড়কের পাশে রাখা কাঠের গুঁড়িতে বসে অপেক্ষা করছিলেন। হঠাৎ ঢাকামুখী একটি কনটেইনারবাহী লরি বেপরোয়া গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে কাঠের গুঁড়িতে বসে থাকা যাত্রীদের চাপা দেয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও দুজনের।

বার আউলিয়া হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল মতিন বলেন, ঘটনাস্থলে নিহত ব্যক্তিদের মধ্যে দুজন নারী ও একজন পুরুষ। আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে জানা গেছে, সেখান থেকেও দুজনের মৃত্যু হয়েছে।

দুর্ঘটনার পর বাস ও লরিটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে বলেও জানান হাইওয়ে পুলিশের কর্মকর্তা আবদুল মতিন। তিনি বলেন, ঘটনাস্থলে নিহত তিনজনের লাশ বার আউলিয়া হাইওয়ে থানায় রাখা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, সীতাকুণ্ডের থেকে আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে আসা দুজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রূপপুর পৌঁছল দ্বিতীয় ইউনিটের তৃতীয় চালানের ইউরেনিয়াম রূপপুর পৌঁছল দ্বিতীয় ইউনিটের তৃতীয় চালানের ইউরেনিয়াম অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘অর্ণব’ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘অর্ণব’ জাপান-বাংলাদেশের বন্ধুত্ব হোক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী জাপান-বাংলাদেশের বন্ধুত্ব হোক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সড়কের পাশে বসে থাকা বাসযাত্রীদের চাপা দিল লরি, নিহত ৫ সড়কের পাশে বসে থাকা বাসযাত্রীদের চাপা দিল লরি, নিহত ৫ ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা-ক্ষোভ, প্রত্যাহার দাবি ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যে নিন্দা-ক্ষোভ, প্রত্যাহার দাবি