weather ৩৪.৮৬ o সে. আদ্রতা ৪০% , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাজেকে পঞ্চম দিনের মতো চলছে অনির্দিষ্টকালের অবরোধ

প্রকাশ :

সাজেকে পঞ্চম দিনের মতো চলছে অনির্দিষ্টকালের অবরোধ

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সশস্ত্র সদস্যদের অপসারণসহ তিন দাবিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের পঞ্চম দিন চলছে সোমবার (২৬ অক্টোবর)।

২২ অক্টোবর থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে বন্ধ রয়েছে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি। এতে পর্যটনকেন্দ্রটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। অবরোধের সমর্থনে সড়কে পিকেটারদের দেখা না গেলেও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর টহল রয়েছে।

সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা জানান, সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র সদস্যদের সাজেক এলাকা থেকে অপসারণ এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করাসহ তিন দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।

আন্দোলনকারীদের তিন দাবির মধ্যে রয়েছে-সাজেক এলাকা থেকে সন্তু লারমা নেতৃত্বাধীন জেএসএসের সশস্ত্র সদস্যদের অবিলম্বে সরিয়ে নেওয়া, স্থানীয় পাহাড়ি জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার কার্যকর ব্যবস্থা নেওয়া।

এদিকে, অবরোধের কারণে সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ থাকায় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। রাঙামাটি জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে গত ২২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য সাজেকে পর্যটকদের ভ্রমণ বন্ধ ঘোষণা করা হয়। ফলে নতুন করে পর্যটকদের যাতায়াত বন্ধ রয়েছে।

রাঙামাটি পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সমস্যা সমাধানে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।’

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ট্রাক চালক হোসেন হত্যা : শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু ট্রাক চালক হোসেন হত্যা : শেখ হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ২ নম্বর সতর্ক সংকেত সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ২ নম্বর সতর্ক সংকেত সাজেকে পঞ্চম দিনের মতো চলছে অনির্দিষ্টকালের অবরোধ সাজেকে পঞ্চম দিনের মতো চলছে অনির্দিষ্টকালের অবরোধ নিকি মিনাজকে দেখে ট্রাম্প বললেন, এমন সুন্দর নিতম্ব দেখিনি নিকি মিনাজকে দেখে ট্রাম্প বললেন, এমন সুন্দর নিতম্ব দেখিনি চার দিনের সফরে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফরে জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী