weather ৩২.৫৫ o সে. আদ্রতা ৪৫% , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অটোরিকশা চুরির অভিযোগ, গণপিটুনিতে দুজনের মৃত্যু

প্রকাশ :

অটোরিকশা চুরির অভিযোগ, গণপিটুনিতে দুজনের মৃত্যু

ছবি : সংগৃহীত

রংপুর ব্যুরো
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অটোরিকশা চুরির অভিযোগে পিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার উত্তর পানাপুকুর গিরিয়ারপাড় এলাকার বড় সেচ ক্যানেলের পাশে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুজন হলেন গঙ্গাচড়ার নোহালী ইউনিয়নের বাগডহরা এলাকার এজারুল ওরফে কানা রেজাউল (৫০) ও কোলকোন্দ ইউনিয়নের সাদিকুল ইসলাম (২৫)।

পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, গঙ্গাচড়ার বাগপুর দক্ষিণপাড়া এলাকার সিদ্দিকুর রহমানের বাড়ি থেকে আজ ভোরে ব্যাটারিচালিত একটি অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার করেন। তখন মসজিদে ফজরের আজান চলছিল। পরে মসজিদের মাইকেও চুরির কথা প্রচার করা হয়। এতে এলাকার লোকজন জড়ো হয়ে চোরদের ধাওয়া করেন। ভোর পৌনে পাঁচটার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে দুজনকে আটক করে পিটুনি দেন স্থানীয়রা। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকালে সেচ ক্যানেলের পাশে দুজনের রক্তাক্ত মরদেহ পড়ে ছিল। মরদেহ ঘিরে অনেক মানুষের ভিড় ছিল।

অটোরিকশার মালিক সিদ্দিকুর রহমান বলেন, বাড়ির একটি ছোট ঘরে আমি অটোরিকশাটি রাখতাম। আজ ভোরে ওই ঘরের তালা ভেঙে অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পাই। দুজনের পিছু নিয়ে চিৎকার করতে থাকি। লোকজন জড়ো হয়ে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে দুজনকে ধরে পেটান।

গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন শেষে বেলা পৌনে একটার দিকে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

অটোরিকশা চুরির অভিযোগ, গণপিটুনিতে দুজনের মৃত্যু অটোরিকশা চুরির অভিযোগ, গণপিটুনিতে দুজনের মৃত্যু সাঈদীর মামলার সাক্ষী বীর মুক্তিযোদ্ধার লাশ ১৫ ঘণ্টা পর পুলিশ প্রহরায় দাফন সাঈদীর মামলার সাক্ষী বীর মুক্তিযোদ্ধার লাশ ১৫ ঘণ্টা পর পুলিশ প্রহরায় দাফন স্থগিত ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন স্থগিত ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন সমঝোতা না হলে রোববারই ইরানে হামলা : ডোনাল্ড ট্রাম্প সমঝোতা না হলে রোববারই ইরানে হামলা : ডোনাল্ড ট্রাম্প ফ্রান্সে গণবিক্ষোভে সংঘর্ষ, গ্রেপ্তার ১ হাজার ফ্রান্সে গণবিক্ষোভে সংঘর্ষ, গ্রেপ্তার ১ হাজার