weather ২৫.৭৮ o সে. আদ্রতা ৮১% , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালে দুই যাত্রীর জিনস প্যান্ট ও অন্তর্বাসে ২৪ কোটি টাকার সোনার পেস্ট

প্রকাশ :

শাহজালালে দুই যাত্রীর জিনস প্যান্ট ও অন্তর্বাসে ২৪ কোটি টাকার সোনার পেস্ট

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর জিনসের প্যান্ট ও অন্তর্বাসের মধ্যে কাপড় দিয়ে সেলাই করে লুকিয়ে রাখা ১২ কেজি ৬০ গ্রাম সোনা উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। এসব সোনার বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা। 

বুধবার রাত ১০টার দিকে ঢাকা কাস্টমস হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা কাস্টমস হাউসের বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বিকাল ৫টা ১৫ মিনিটে দুবাই থেকে এমিরেটসের ইকে৫৮৬ ফ্লাইটে আসা যাত্রীদের মাধ্যমে সোনা চোরাচালান হতে পারে বলে গোপন তথ্য পায় কাস্টমস কর্তৃপক্ষ। এর ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন স্থানে নজরদারি শুরু করে তারা।

একপর্যায়ে চেন লিইউন ও মো জিয়াওইউ নামের দুই যাত্রী ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ব্যাগেজ বেল্ট-২-এ এলে তাদের তল্লাশি করা হয়। এ সময় তাদের জিনসের প্যান্ট ও অন্তর্বাসের মধ্যে কাপড় দিয়ে সেলাই করে লুকিয়ে রাখা নরম হলুদ রঙের সোনার পেস্ট উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উদ্ধার করা সোনার বিশুদ্ধতা প্রাথমিক পরীক্ষায় ২৪ ক্যারেট বলে নিশ্চিত হওয়া গেছে।

আটক সোনা ও দুই যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং ফৌজদারি আইনে মামলার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

শাহজালালে দুই যাত্রীর জিনস প্যান্ট ও অন্তর্বাসে ২৪ কোটি টাকার সোনার পেস্ট শাহজালালে দুই যাত্রীর জিনস প্যান্ট ও অন্তর্বাসে ২৪ কোটি টাকার সোনার পেস্ট স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৬৪ ১৫৩ ফ্লাইট বাতিল, ২২ হাজার যাত্রী দুর্ভোগে ১৫৩ ফ্লাইট বাতিল, ২২ হাজার যাত্রী দুর্ভোগে আইইডিসিআরের কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর আইইডিসিআরের কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর ভরিতে ২২১৬ টাকা বাড়ল সোনার দাম ভরিতে ২২১৬ টাকা বাড়ল সোনার দাম