ডেঙ্গু ও হামের উপসর্গে পাঁচ মৃত্যু, ভর্তি ২৫৭৮
প্রকাশ :
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গু ও হামের উপসর্গে শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগ দুটিতে আক্রান্ত হয়েছে দুই হাজার ৫৭৮ জন। গণমাধ্যমে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
ডেঙ্গু-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে সারা দেশে তিনজনের মৃত্যু এবং নতুন এক হাজার ২৬২ জনের ভর্তির তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৪১৮ জনের মৃত্যু হয়েছে; আক্রান্ত দাঁড়িয়েছে এক লাখ ৩৩ হাজার ৩৬৭ জনে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছয় হাজার ২৩৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৪৩৫ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৬৮, বরিশালে ১৮২, খুলনায় ১৩১, রাজশাহীতে ১১২, ময়মনসিংহে ৭৫, রংপুরে ৪৮ ও সিলেটে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনের সবাই ঢাকা বিভাগের।
বাংলাদেশে ২০২৩ সালে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার হয়। ওই বছর তিন লাখ ২১ হাজারের বেশি মানুষ মশাবাহিত রোগটিতে আক্রান্ত হন, যাদের মধ্যে মারা যান এক হাজার ৭০৫ জন। এরপর ২০২৪ সালে এক লাখ এক হাজার ২১৪ জন আক্রান্ত ও মারা যান ৫৭৫ জন। ২০২৫ সালে আক্রান্ত হন এক লাখ ২ হাজার ৮৬১ জন, যাদের মধ্যে ৪১৩ জনের মৃত্যু হয়।
অন্যদিকে, হাম-সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— রোগটির উপসর্গ নিয়ে নতুন করে দুই জনের মৃত্যু এবং ৭৫ জনের নিশ্চিত সংক্রমণসহ এক হাজার ৩১৬ জনের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৫১ জনে (নিশ্চিত হামে ১০৫ ও উপসর্গ নিয়ে এক হাজার ১৪৬ জন)। এই সময়ে মোট দুই লাখ ২৭ হাজার ৬৭৩ জন সন্দেহজনক আক্রান্ত হয়েছেন; যাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এক লাখ ৯৪ হাজার ৩৯৯ জন।
পিপলসনিউজ/আরইউ