weather ২৩.১৫ o সে. আদ্রতা ৭৭% , মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামে মৃত্যু ১২০০ ছাড়ালো

প্রকাশ :

হামে মৃত্যু ১২০০ ছাড়ালো

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সব মিলিয়ে এ বছর হামে মৃতের সংখ্যা পৌঁছেছে এক হাজার ২০১ জনে।

তাদের মধ্যে এক হাজার ৯৭ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এর বাইরে আরো ১০৪ জনের মৃত্যু হয়েছে; যাদের দেহে হামের সংক্রমণ নমুনা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে।

সোমবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৯৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপরেই আছে সিলেট বিভাগ; সেখানে মারা গেছে ১৯৩ জন।

এ ছাড়া চট্টগ্রামে ১০১, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৪, বরিশালে ৬৫, খুলনায় ৫১ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন জায়গায় এক হাজার ৩০৭ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে। তাদের মধ্যে এক হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে নমুনা পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৩৫ জনের।

হামের উপসর্গ নিয়ে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৪৫১ জন, চট্টগ্রামে ২৭৬, সিলেটে ১৩২, বরিশালে ১২০, খুলনায় ৭৩, ময়মনসিংহ ৬৯, রাজশাহীতে ৪৪ ও রংপুরে ১৪ জন।

গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে যাওয়া রোগীর সংখ্যা ও মৃত্যুর হিসাব রাখছে স্বাস্থ্য অধিদপ্তর। তখন থেকে এ পর্যন্ত দুই লাখ ১৪ হাজার ৫৫১ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গেছে। তাদের মধ্যে এক লাখ ৯০ হাজার ৬৬৩ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। আর তাদের মধ্যে এক লাখ ৮৩ হাজার ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। যারা উপসর্গ নিয়ে হাসপাতালে গেছেন, তাদের মধ্যে ২৩ হাজার ১৫৭ জনের ক্ষেত্রে নমুনা পরীক্ষা করে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে।

তবে হাসপাতালে আসা সব রোগী কিংবা হাসপাতালের বাইরে থাকা রোগীদের সবার হাম পরীক্ষা হয় না। ফলে নমুনা পরীক্ষার তথ্য দিয়ে এ রোগের বিস্তারের সঠিক চিত্র পাওয়া সম্ভব না।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

১০ দিনে ঢাকা থেকে সৌদিগামী ১২৬ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ১৯ হাজারের বেশি যাত্রী ১০ দিনে ঢাকা থেকে সৌদিগামী ১২৬ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে ১৯ হাজারের বেশি যাত্রী অবৈধ সম্পদের অভিযোগে নাজমুলের বিরুদ্ধে দুদকের মামলা অবৈধ সম্পদের অভিযোগে নাজমুলের বিরুদ্ধে দুদকের মামলা রেহানা হত্যা মামলায় অভিযোগপত্রে নারাজি দেবেন মা, ১৮ নভেম্বর শুনানি রেহানা হত্যা মামলায় অভিযোগপত্রে নারাজি দেবেন মা, ১৮ নভেম্বর শুনানি প্রশাসনের নাকের ডগায় হোটেলের আড়ালে দুই ভাইয়ের মাদক ও দেহব্যবসা প্রশাসনের নাকের ডগায় হোটেলের আড়ালে দুই ভাইয়ের মাদক ও দেহব্যবসা অর্থপাচারের মামলায় অ্যাপল গ্লোবালটেলের চেয়ারম্যান-এমডির ২২ বছরের সাজা অর্থপাচারের মামলায় অ্যাপল গ্লোবালটেলের চেয়ারম্যান-এমডির ২২ বছরের সাজা