weather ৩২.১৭ o সে. আদ্রতা ৬১% , শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গ নিয়ে আরও ৭ মৃত্যু

প্রকাশ :

হামের উপসর্গ নিয়ে আরও ৭ মৃত্যু

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট এক হাজার ২৪৯ জনের মৃত্যু হলো। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে এক হাজার ১৪৪ জন। এ ছাড়া হাম শনাক্ত হয়ে মারা গেছে ১০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের বৃহস্পতিবারের (২৯ অক্টোবর) বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে চার জন ও চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল বিভাগে একজন করে মারা গেছে। হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৫১১ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২০১ জন, চট্টগ্রামে ১১০, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৯, বরিশালে ৬৮, খুলনায় ৫৫ ও রংপুর বিভাগে ১৭ জন মারা গেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে এক হাজার ২৫১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ৬৪ জনের শরীরে।

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১৪৯ জন; যার মধ্যে ঢাকা বিভাগে ৩৮৮ জন, চট্টগ্রামে ২৫৭, সিলেটে ১২৭, বরিশালে ১০০, খুলনায় ১২২, ময়মনসিংহে ৯১, রংপুরে ৩৬ ও রাজশাহীতে ২৮ জন।

বুলেটিন অনুসারে চলতি বছর এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ এক হাজার ৪৬৮ জন। এ ছাড়া এখন পর্যন্ত হাম শনাক্ত হয়েছে মোট ২৩ হাজার ৬৯৫ জনের। 

স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গে আক্রান্ত এবং মৃত্যুর হিসাব রাখে। যদিও হাসপাতালে আসা কিংবা হাসপাতালের বাইরে থাকা সব রোগীর হাম পরীক্ষা হয় না। ফলে সরকারি হিসাবের বাইরে হাম শনাক্ত হওয়া রোগীর প্রকৃত সংখ্যা জানা কঠি ন।স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে শুধু হাসপাতালে আসা ও ভর্তি হওয়া রোগীদের তথ্যই নথিভুক্ত করা হয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

তুরাগে নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার, তাহসিফের কিনা যাচাই করছে পিবিআই তুরাগে নম্বরবিহীন মোটরসাইকেল উদ্ধার, তাহসিফের কিনা যাচাই করছে পিবিআই বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময় ৩ বছর পেছাল বাংলাদেশের এলডিসি থেকে উত্তরণের সময় ৩ বছর পেছাল তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপ পুলিশি হেফাজতে তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দীপ পুলিশি হেফাজতে পাবনায় আওয়ামী লীগ ও শ্রমিক দলের দুই নেতাকে গুলি করে হত্যা পাবনায় আওয়ামী লীগ ও শ্রমিক দলের দুই নেতাকে গুলি করে হত্যা বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বেসরকারিভাবে জয়ী