weather ২১.৯৯ o সে. আদ্রতা ৮৮% , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিল্পাঞ্চলের নিরাপত্তা

তিন জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

প্রকাশ :

তিন জেলায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশে ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিজিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়া এলাকায় ১৮ প্লাটুন, গাজীপুরে চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সাতাইশ ও সালনা এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জে শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় সাত প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। 

বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। এদিকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ কার্যক্রমে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।এদিকে গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী বিজিবি সদস্যরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। অন্যদিকে রোববারও গাজীপুরে শ্রমিকরা জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করেছেন। শ্রমিক অসন্তোষের কারণে জেলার ১৩টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া এদিন আরও পাঁচটি কারখানা ছুটি দেওয়া হয়েছে। শিল্প পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে আটটার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ীর জরুন এলাকায় একটি পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে মার্কিন বিনিয়োগের সুযোগ বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে মার্কিন বিনিয়োগের সুযোগ সরকারি হাসপাতালে ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত সরকারি হাসপাতালে ৪০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে অনুপস্থিত রামিসা ধর্ষণ ও হত্যা: হাইকোর্টের রায় মঙ্গলবার রামিসা ধর্ষণ ও হত্যা: হাইকোর্টের রায় মঙ্গলবার পাঁচ ধাপে চার হাজারের বেশি ইউপিতে হবে ভোট পাঁচ ধাপে চার হাজারের বেশি ইউপিতে হবে ভোট নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন