weather ২২.৯৯ o সে. আদ্রতা ৬৮% , শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হামের উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু

প্রকাশ :

হামের উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৫১ জন।

শুক্রবার (২৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্ত‌রের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গে দেশে এক হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু এক হাজার ৩৭৮ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা এক হাজার ২৭৩ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৭৮ জনের। মোট এক হাজার ৩৫১ জন হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে। ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছে দুই লাখ ৩৫ হাজার ৪৮২ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে দুই লাখ ২৬ হাজার ৪৪০ জন হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদপ্ত‌র বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে দুই লাখ ৬২ হাজার ৮০৮ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৫৫৪ জনের।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

হামের উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন সোনার দাম ভরিতে বাড়ল এক হাজার টাকা সোনার দাম ভরিতে বাড়ল এক হাজার টাকা রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান ওয়ারীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, এমডিসহ আহত ২ ওয়ারীতে হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, এমডিসহ আহত ২