প্রকাশ : ০৯-১০-২০২৬ ০১:৫১
নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফিরছে না ক্রেতাদের। সরবরাহ সংকট ও বাড়তি পরিবহন খরচের অজুহাতে রাজধানীর বাজারগুলোতে নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্যের (এমআরপি) চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল ও চিনি। চড়া দামে বিক্রি হচ্ছে ডিম, পেঁয়াজ, আটা-ময়দা ও প্রায় সব ধরনের সবজি। প্রতি কেজি প্যাকেটজাত চিনির গায়ে ১১০ টাকা দাম লেখা থাকলেও বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়। এক লিটার বোতলজাত সয়াবিন তেলের নির্ধারিত দাম ২০৪ টাকা হলেও কোথাও কোথাও ক্রেতাদের গুনতে হচ্ছে ২১০ টাকা। সরবরাহ সংকটের পাশাপাশি লাভের মার্জিন কম হওয়ায় অনেক খুচরা বিক্রেতা তেল বিক্রিতেও অনীহা দেখাচ্ছেন।
CONTACT
ads@peoplenewsbd.com