weather ৩০.১৩ o সে. আদ্রতা ৭৬% , শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আল হিলাল ছেড়ে নেইমার সান্তোসে

প্রকাশ : ২৮-০১-২০২৫ ২২:৪২

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
গুঞ্জন সর্বশেষ সত্যি হলো। সৌদি আরব অধ্যায় আপাতত শেষ করলেন নেইমার। সৌদি ক্লাব আল হিলাল সোমবার (২৭ জানুয়ারি) রাতে জানিয়েছে, পারস্পরিক সম্মতিতে নেইমারের সঙ্গে চুক্তি বাতিল করার বিষয়ে একমত হওয়া গেছে।

এর আগে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস জানিয়েছিল আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে নেইমার আসছেন তাদের ক্লাবে। আল হিলাল সামাজিক যোগাযোগমাধ্যমে বিবৃতি দিয়ে জানায়, ‘নেইমার আল হিলালে যা দিয়েছেন সে জন্য তাকে ধন্যবাদ। আমরা তার সাফল্য কামনা করছি।’

৩২ বছর বয়সী নেইমার ২০২৩ সালে পিএসজি ছেড়ে আল হিলালে যোগ দেন বাৎসরিক প্রায় ১০ দশমিক চার কোটি ডলার চুক্তিতে। তবে সৌদি আরবে যাওয়ার পর চোট ও আরো কিছু কারণে মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন নেইমার।

অথচ ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমার পথ ধরে সৌদি ফুটবল যোগ দিয়ে আল হিলালকে বড় স্বপ্নই দেখিয়েছিলেন নেইমার। আল হিলালে যোগ দেওয়ার দুই মাস পরেই হাঁটুর চোট ছিটকে দেয় নেইমারকে। 

ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়ার পর এক বছর মাঠের বাইরে ছিলেন নেইমার। চোট কাটিয়ে ফিরে গত অক্টোবর ও নভেম্বরে দুটি ম্যাচে অল্প সময়ের জন্য মাঠে নামলেও আবারও চোটে পড়ে ছিটকে যান ফুটবল থেকে।

এরপর থেকেই নেইমারের সৌদি আরব ছাড়ার গুঞ্জন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের কোনো ক্লাবে যোগ দিতে পারেন ব্রাজিল তারকা, শুরুতে এমনটি শোনা গেলেও পরে আলোচনায় আসে নেইমারের প্রথম ক্লাব সান্তোস। ব্রাজিলের ক্লাবটি জানায় তারা আশা করছেন নেইমারে সান্তোসেই ফিরবেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত