weather ২৭.৬৯ o সে. আদ্রতা ৮৭% , শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জোড়া গোলে রেকর্ডকে আরো পোক্ত করলেন লিওনেল মেসি

প্রকাশ : ১৩-০৭-২০২৫ ২২:১৮

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
ঠিক আগের ম্যাচে নিউ ইংল্যান্ড রেভ্যুলেশনের বিপক্ষে জোড়া গোলে দুর্দান্ত এক রেকর্ড করেছিলেন লিওনেল মেসি। এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা চার ম্যাচে একাধিক গোলের কীর্তি গড়েছিলেন।

এবার নিজের রেকর্ডকে আরো পোক্ত করলেন আর্জেন্টাইন সুপারস্টার। বাংলাদেশ সময় রবিবার (১৩ জুলাই) সকালে ন্যাশভিল এসসির বিপক্ষেও জোড়া করেছেন মেসি। অর্থাৎ টানা পাঁচ ম্যাচে একাধিক গোল করলেন মেসি।

এদিন ফোর্ট লডারডেলে ন্যাশভিলকে ২-১ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এতে টানা ১৫ ম্যাচের অপরাজিত ধারা থেকে ছিটকে গেল ন্যাশভিল। ১৯ এপ্রিলের পর এটি ক্লাবটির প্রথম হার।

প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে হেরে ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর টানা তিন ম্যাচে জয় পেল মিয়ামি। ১৭ মিনিটে মেসির অসাধারণ ফ্রি-কিক গোলে এগিয়ে যায় মিয়ামি। ডিফেন্ডারদের রক্ষণের গাঁথুনির ফাঁক দিয়ে বল জালে পাঠান মেসি।

৪৯ মিনিটে ন্যাশভিলের হানি মুখতার দারুণ হেডে গোল করে ম্যাচে সমতা ফেরান। অ্যান্ডি নাজার এবং প্যাট্রিক ইয়াজবেক ছিলেন অ্যাসিস্টদাতা। ৬২ মিনিটে ন্যাশভিল গোলরক্ষক উইলিসের একটি ভুল পাস ধরে বল নিজের দখলে নেন মেসি। গোলরক্ষককে কাটিয়ে জাল খুঁজে বের করেন আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী তারকা। যা ছিল ম্যাচের জয়সূচক গোল।

এ নিয়ে এমএলএসের চলতি মৌসুমে ১৬টি গোল করলেন মেসি। ন্যাশভিলের সাম স্যারিজের সঙ্গে যৌথভাবে প্রতিযোগিতাটির সর্বোচ্চ গোলদাতা এখন আটবারের ব্যালন ডি'অরজয়ী তারকা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী কোনো সরকারপ্রধান ‘ভিক্ষার ঝুলি’নিয়ে যান না : চীন সফর নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি ইতালিতে স্বামী-স্ত্রী-মেয়ে খুন,নোয়াখালীর বাড়িতে এসেছিল হত্যার হুমকি হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৭০৮ গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী গ্রাম-শহরের সব প্রতিবন্ধী শিশু আসবে সরকারি স্বাস্থ্যসেবার আওতায়, প্রকল্প চূড়ান্ত : স্বাস্থ্য প্রতিমন্ত্রী আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত আসামির দায়ের কোপে লালমনিরহাটে দুই পুলিশ কর্মকর্তা আহত