weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডেঙ্গুতে একদিনে বছরে সর্বোচ্চ রোগী ভর্তি,মৃত্যু আরও ৩ জনের

প্রকাশ : ১৬-০৮-২০২৬ ১৯:৩৭

ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদক
দেশে গত একদিনে এইডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আরও ৩ জন মারা গেছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে ৮০৫ জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর; যা চলতি বছর একদিনে সবচেয়ে বেশি রোগী ভর্তির রেকর্ড।

এর আগে গত ১১ অগাস্ট চলতি বছর একদিনে সর্বোচ্চ ৭৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৭০ জনের মৃত্যু হল, যার মধ্যে আগস্টেই ১৬ জনের মৃত্যু হয়েছে। গত জুলাই মাসে এ রোগে ৩৬ জন প্রাণ হারায়।

রবিবার (১৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৮০৫ জন। 

এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ১৪৯ জন। ১১২ জন ভর্তি হন দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ১৫৬ জন।

এরমধ্যে বরিশালে ৮০ জন, চট্টগ্রামে ৮২ জন, খুলনায় ৯৭ জন ও ময়মনসিংহে ৬৫ জন, রাজশাহীতে ৫৫ এবং রংপুরে ৭ এবং সিলেটে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আগে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৭০১ জন বাড়ি ফিরে গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১ জানুয়ারি থেকে দেশে এ পর্যন্ত মোট ২৩ হাজার ৯৭৮ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন। এ পর্যন্ত সুস্থ্য হয়ে হাসপাতাল ছেড়েছেন মোট ২২ হাজার ১৫৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত।

পিপলসনিউজ/ এস.সি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

তামিম বললেন, ‘তানজিদ তো বগুড়ার ছেলে’, প্রধানমন্ত্রী বললেন, ‘না; বাংলাদেশের’ তামিম বললেন, ‘তানজিদ তো বগুড়ার ছেলে’, প্রধানমন্ত্রী বললেন, ‘না; বাংলাদেশের’ চট্টগ্রামে পাঁচ নারীর জামিন, ১০ আইনজীবী কারাগারে চট্টগ্রামে পাঁচ নারীর জামিন, ১০ আইনজীবী কারাগারে আইডিআরএর সদস্য হলেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক মুখপাত্র সিরাজুল ইসলাম আইডিআরএর সদস্য হলেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক মুখপাত্র সিরাজুল ইসলাম ডেঙ্গুতে একদিনে বছরে সর্বোচ্চ রোগী ভর্তি,মৃত্যু আরও ৩ জনের ডেঙ্গুতে একদিনে বছরে সর্বোচ্চ রোগী ভর্তি,মৃত্যু আরও ৩ জনের রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২ রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২