weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২

প্রকাশ : ১৬-০৮-২০২৬ ১৯:৩৬

দুর্ঘটনা কবলিত পিকআপ/ ছবি : সংগৃহীত।

রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটির সদর উপজেলার মানিকছড়িতে পিকআপ উল্টে দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পিকআপের চালকও রয়েছেন।

রবিবার (১৬ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন- মেঘরানী চাকমা (৪৫), শান্তনা চাকমা (৩৮), শোভা চাকমা (৫২) এবং শান্তি রঞ্জন চাকমা (৬৫)। তাদের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।

আহতরা হলেন- পিকআপের চালক জ্ঞান বিকাশ চাকমা (৫০)  ও সুমন চাকমা (৪৫)-কে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙামাটি শহর থেকে কয়েকজন যাত্রী নিয়ে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল একটি পিকআপ। পথে মানিকছড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কে উল্টে যায়। এতে পিকআপে থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হলে পথে তার মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, দুর্ঘটনার পর মোট ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। একজন গুরুতর আহতকে চট্টগ্রামে রেফার করা হয়েছিল। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। বর্তমানে দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাঙামাটি কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. তোফাজ্জল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হয়েছে। নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের কাজ চলছে। প্রতিবেদন শেষে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

পিপলসনিউজ/ এস.সি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

তামিম বললেন, ‘তানজিদ তো বগুড়ার ছেলে’, প্রধানমন্ত্রী বললেন, ‘না; বাংলাদেশের’ তামিম বললেন, ‘তানজিদ তো বগুড়ার ছেলে’, প্রধানমন্ত্রী বললেন, ‘না; বাংলাদেশের’ চট্টগ্রামে পাঁচ নারীর জামিন, ১০ আইনজীবী কারাগারে চট্টগ্রামে পাঁচ নারীর জামিন, ১০ আইনজীবী কারাগারে আইডিআরএর সদস্য হলেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক মুখপাত্র সিরাজুল ইসলাম আইডিআরএর সদস্য হলেন কেন্দ্রীয় ব্যাংকের সাবেক মুখপাত্র সিরাজুল ইসলাম ডেঙ্গুতে একদিনে বছরে সর্বোচ্চ রোগী ভর্তি,মৃত্যু আরও ৩ জনের ডেঙ্গুতে একদিনে বছরে সর্বোচ্চ রোগী ভর্তি,মৃত্যু আরও ৩ জনের রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২ রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২